ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন

নীলফামারীতে জমির জন্য মৃত বাবার লাশ কবর দিতে দিলো না ছেলে

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ১০:১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ২৩৩ বার পড়া হয়েছে

নীলফামারীতে জমির জন্য মৃত বাবার লাশ কবর দিতে দিলো না ছেলে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীতে জমির জন্য মৃত বাবার লাশ কবর দিতে দিলো না ছেলে

নীলফামারীতে বাবার কাছ থেকে নিজের ভাগের জমি না পাওয়ায় মৃত বাবার লাশ কবর দিতে দিলো না আপন ছেলে।

শুক্রবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে নীলফামারীর সদর উপজেলার চওড়া সরমজানি ইউনিয়নের যাদুরহাট নামক এলাকার বাটুলটারি গ্রামে।

পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায় সদর উপজেলার চওড়া সরমজানি ইউনিয়নের বাটুলটারি গ্রামের স্হায়ী বাসিন্দা ও ৪ সন্তানের জনক মজিবর রহমান ( ৬৮) সকালে বার্ধক‍্য জনিত কারণে মারা গেলে , তাকে কবর দেয়ার জন্য স্হানীয় গর্ণমান্য ব্যক্তিগণ তার বাসায় পাশে কবর খুড়ে কবর দেয়ার প্রস্তুুতি নেয়। দাফনের শেষ মুহুর্তে মৃত মজিবর রহমান এর তৃতীয় পুত্র নওশাদ আলী কবরে গিয়ে শুয়ে পড়েন এবং লাশ দাফনে বাধা দেন।

স্হানীয়রা আরো বলেন মজিবর রহমান এর ৪ পুত্রের মধ্যে নওশাদ আলী ছিলো তৃতীয় এবং নওশাদ আলী ঢাকায় থাকায় ও তার বাবার সাথে বনিবনা ( কথা বার্তা) কম হওয়ার কারণে মজিবর রহমান তার বাকি ৩ পুত্রকে তার জমি লিখে দেন। কিন্তু  নওশাদ আলীকে কোন জমি লিখে দেননি।

মজিবর রহমান হঠাৎ করে বার্ধক‍্য জনিত কারণে গতকাল রাতে মারা গেলে শুক্রবার সকালে আমরা তাকে দাফন করার জন্য কবর খুড়লে নওশাদ আলী এসে কবরে শুয়ে পড়েন এবং লাশ দাফনে বাধার সৃষ্টি করে তবে আমরা বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানায় অবগত করে পুলিশের সহায়তায় অন্য একটি জায়গায় করব খুড়ে লাশ দাফন করি।

এবিষয়ে চওড়া সরমজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কবির সৃষ্টি নিউজকে  বলেন, মৃত মজিবর রহমান তার ৩ ছেলেকে জমি লিখে না দেয়ার কারণে এই ঘটনাটি ঘটে। পরে স্হানীয়রা সবাই মিলে পুলিশের সহায়তা নিয়ে অন্য একটি জায়গায় কবর খুড়ে লাশ দাফন করেন।

এদিকে নীলফামারীর সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অন্য জায়গায় কবর খুড়ে লাশ দাফনে সম্পূর্ণ সহায়তা করি ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে জমির জন্য মৃত বাবার লাশ কবর দিতে দিলো না ছেলে

আপডেট সময় : ১০:১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪