ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে রাতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও সড়কে বিক্ষোভ নওগাঁয় দাড়িয়ে থাকা দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নিজের খরচ মেটাতেই দিশেহারা মধ্যবিত্ত, পরিবার নিয়ে থাকা বিলাসিতা ফতুল্লায় আগুনে ধোঁয়ায় শ্বাসনালি পুড়ে অসুস্থ, হাসপাতালে ৭৭ শিক্ষার্থী কক্সবাজারে হোটেল জোনের পাশে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই চার বসতবাড়ি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: ডা. জাহেদ উর রহমান পাসপোর্ট সেবায় দুর্নীতি ও দালালচক্র বন্ধে সরকারের সুনির্দিষ্ট রূপরেখা দাবি এনসিপির লর্ডসের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ইসরায়েলকে সামরিক সাহায্য দেওয়া বন্ধের দাবি আল-সাইয়েদের সমর্থকদের কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজের খরচ মেটাতেই দিশেহারা মধ্যবিত্ত, পরিবার নিয়ে থাকা বিলাসিতা

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজের খরচ মেটাতেই দিশেহারা মধ্যবিত্ত, পরিবার নিয়ে থাকা বিলাসিতা

রাজধানীর নিত্যপণ্যের বাজারে সবজির দাম কিছুটা স্থিতিশীল হলেও মাছ, মাংস ও অন্যান্য খাদ্যপণ্যের উচ্চমূল্য সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে। আয় না বাড়ায় ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যআয়ের মানুষ। অনেকে নিজের দৈনন্দিন খরচ চালাতেই ব্যর্থ হওয়ায় পরিবারকে ঢাকায় নিয়ে আসার চিন্তা করার সাহস পাচ্ছেন না। তিনি আরও বলেন, ‘মানুষ কতটা কষ্টে আছে, বাজারে না আসলে বোঝা যাবে না। একদিকে যেমন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তেমনি অন্যান্য দিকের খরচও বেড়ে গেছে। কয়েকদিন তো সবজির বাজারেও যাওয়া যাচ্ছিল না।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর মেরাদিয়া বাজারে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহায়ক শফিকুল ইসলামের সাথে। মেসে থাকা এই কর্মচারী জানান, তার যে বেতন, তাতে নিজের খরচ মেটাতেই কষ্ট হয়, পরিবার নিয়ে ঢাকা শহরে থাকা এক প্রকার অসম্ভব।

পড়ুন>>নিজের খরচ মেটাতেই দিশেহারা মধ্যবিত্ত, পরিবার নিয়ে থাকা বিলাসিতা

তিনি বলেন, বর্তমানে ঢাকায় একজন মানুষের খুবই সাধারণ মানের জীবনযাপনেও বাড়িভাড়াসহ ১২ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হয়। অথচ তার বেতন বাড়েনি, উল্টো গ্যাস, বিদ্যুৎ ও যাতায়াত খরচ সবকিছুই বাড়তির দিকে।

রাশেদ বলেন, ‘আমি যে বেতন পাই, সেখানে পরিবার তো দূরের কথা, একজনের ভালোভাবে থাকাই কষ্টকর। বর্তমান বাজারমূল্য, বাড়িভাড়া ও নিজের খরচ মিলিয়ে ঢাকায় একজন মানুষের খুবই নিম্নমানের জীবনযাপন করলেও ১২ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়। আমাদের মতো কর্মচারীর যে বেতন, তাতে নিজে চলতেই কষ্ট হয়। সামনে ডিসেম্বর বেতন বাড়বে কি না, তাও জানি না। আমাদের মতো যারা ছোট চাকরি করে ঢাকায় বাস করছে, তাদের এখন বুকচাপা কান্না ছাড়া আর কিছুই নেই।’

পড়ুন>>পাসপোর্ট সেবায় দুর্নীতি ও দালালচক্র বন্ধে সরকারের সুনির্দিষ্ট রূপরেখা দাবি এনসিপির

রাশেদ আরও বলেন, আগে মাস শেষে পরিবারকে অন্তত ৫ থেকে ৭ হাজার টাকা পাঠাতে পারতেন, এখন সেই টাকা পাঠাতে দুই মাস লেগে যাচ্ছে। ছেলে-মেয়ের খরচসহ নিজের মেসে মাছ-মাংস কেনা এখন বিলাসিতা। এখন মূলত সবজি, ডিম ও আলু খেয়েই জীবনধারণ করতে হচ্ছে। একই সুর শোনা গেল গাড়িচালক আহমেদের কণ্ঠে। তিনি জানান, আয় না বাড়লে জীবন চালানো কঠিন, বাজারে গেলেই সাধারণ মানুষের অসহায়ত্ব স্পষ্ট হয়ে ওঠে। মেসে থেকেও মাছ-মাংস নিয়মিত কিনতে পারছেন না জানিয়ে তিনি বলেন, ‘এই যে আমরা মেসে থাকি। বাজারে গিয়ে কী কিনবেন আর কী কিনবেন না, তা নিয়ে বারবার হিসাব করতে হচ্ছে তাঁদের।

বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম কিছুটা কমলেও অন্যান্য পণ্যে ক্রেতাদের বড় অংকের খরচ করতে হচ্ছে। মেরাদিয়া বাজারে আলু ৩০ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ৬০ থেকে ১০০ টাকা, সিম ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, টমেটো ১৩০ টাকা, পেঁপে ২৫ টাকা, করলা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন>>পাসপোর্ট সেবায় দুর্নীতি ও দালালচক্র বন্ধে সরকারের সুনির্দিষ্ট রূপরেখা দাবি এনসিপির

এছাড়াও ফুলকপি ও বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা, লাউ ৪০ থেকে ৫০ টাকা এবং কাঁচা কলা ৪০ টাকা হালি দরে পাওয়া যাচ্ছে। প্রতি পিস ফুলকপি ৩০ ও বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা, লাউ ৪০ থেকে ৫০, কাঁচা কলা ৪০ টাকা হালি, লালশাক ১৫, কলমিশাক ২০ ও পুইশাক ৩০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।

ডিমের দামের দিকে তাকালে দেখা যায়, লাল ডিম ডজনপ্রতি ১৩৫ থেকে ১৪০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারে রুই মাছ ৩৮০ থেকে ৪৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট মাছ বা চিংড়িসহ অন্যান্য মাছ ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হতে দেখা গেছে। বিশেষ করে ইলিশ মাছ ৮০০ টাকার নিচে পাওয়া কঠিন, আর যা পাওয়া যাচ্ছে তা জাটকার চেয়ে সামান্য বড়।

মাংসের বাজারের অস্থিরতা বজায় রয়েছে। বর্তমানে গরুর মাংস ৮২০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির বাজারে ব্রয়লার ১৯০ টাকা, কক মুরগি ৩৩০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তাইবুর রহমান নামের এক ক্রেতা জানান, সবজির দাম কিছুটা সহনীয় হওয়ায় আপাতত সেগুলোই ভরসা। তবে মাছ-মাংস কেনা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। রফিকুল ইসলাম নামের আরেক ক্রেতা যোগ করেন, নিয়মিত প্রোটিন কেনার সামর্থ্য এখন আর অনেকের নেই, তাই বাধ্য হয়েই সবজির ওপর নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে।

আরও পড়ুন>>মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে

বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম কমলে তারা কম দামে বিক্রি করেন, কিন্তু পাইকারি পর্যায়ে দাম চড়া থাকলে তাদেরও বেশি দামে পণ্য বেচতে হয়। পণ্যের দাম নির্ধারণে তাদের নিজস্ব কোনো নিয়ন্ত্রণ নেই বলে তারা জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিজের খরচ মেটাতেই দিশেহারা মধ্যবিত্ত, পরিবার নিয়ে থাকা বিলাসিতা

আপডেট সময় : ০২:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬