নালিয়ার দোলার নয়, গর্ভের দোলার হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
- আপডেট সময় : ১১:২৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ৫৪০ বার পড়া হয়েছে
ধরলা নদীর কোল ঘেঁষা নালিয়ার দোলার উর্বর ফসলী জমির পরিবর্তে টগরাইহাট রেল ষ্টেশন সংলগ্ন গর্ভের দোলার অনুর্বর জমির হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুসরণ করলে ধরলা নদীর কোল ঘেঁষা নালিয়ার দোলার উর্বর ফসলী জমির উপর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে না।
ফলে টগরাইহাট রেল ষ্টেশন সংলগ্ন গর্ভের দোলার অনুর্বর জমির উপর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো নির্মাণ হতে আর কোন বাঁধা থাকছে না।
গত সোমবার মন্ত্রী পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিন ফসলী জমির উপর কোন প্রকল্প বাস্তবায়ন করা যাবে না।পড়ুন>> ধানের মাজরা পোকা দমন ও পরিচিতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নতুন দিক নির্দেশনা জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে বলে একাধিক ঘনিষ্ট সুত্র জানিয়েছে।
সুত্র জানায়, এতোপুর্বে স্থানীয় কৃষি বিভাগ কেতার মোড় সংলগ্ন নালিয়ার দোলা এবং টগরাইহাট সংলগ্ন গর্ভের দোলা স্থান দুটির ফিজিবিলিটি যাচাই করে।
কৃষি বিভাগের এই যাচাইয়ে দেখা যায়- কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা এবং বেলগাছা ইউনিয়নের দুটি মৌজা মিলে নালিয়ার দোলায় মোট জমির পরিমাণ ২৫০ একর। এরমধ্যে এক ফসলী জমির পরিমাণ ১৯০ একর এবং দুই ফসলী জমির পরিমাণ ৬০ একর।
এর বিপরীতে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী এবং বেলগাছা ইউনিয়নের তিনটি মৌজা মিলে গর্ভের দোলায় মোট জমির পরিমাণ ৩২২ একর। এরমধ্যে এক ফসলী জমির পরিমাণ ২৮০ একর এবং দুই ফসলী জমির পরিমাণ ৪২ একর।
কৃষি বিভাগের হিসেব মতে মোট জমির দিক থেকে নালিয়ার দোলার চেয়ে গর্ভের দোলায় ৭২ একর জমি বেশী রয়েছে। নালিয়ার দোলার চেয়ে গর্ভের দোলায় এক ফসলী জমি ৯০ একর বেশী।
এছাড়াও নালিয়ার দোলার তুলনায় গর্ভের দোলায় দুই ফসলী জমি ১৮ একর কম রয়েছে বলে সুত্র জানায়। সুত্র আরো জানায়- কৃষি বিভাগ পর্যালোচনা করে দেখেছে- বন্যাকালীন সময় পানি নিষ্কাশন না হবার দরুন গর্ভের দোলায় ৮০ একর জমিতে আমন চাষাবাদ হয় না।
তবে ধরলা নদীর কোল ঘেঁষা নালিয়ার দোলায় পানি নিষ্কাশনের সমস্যা নেই। কৃষি বিভাগের প্রতিবেদন অনুযায়ী গর্ভের দোলার তুলনায় নালিয়ার দোলার জমি অনেক বেশী উর্বর।
এমতাবস্থায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য টগরাইহাট সংলগ্ন গর্ভের দোলাকে উপযুক্ত স্থান হিসেবে গণ্য করতে শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এব্যাপারে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সাথে কথা হলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুসরণ করেই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থান নির্ধারণ করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























2 thoughts on “নালিয়ার দোলার নয়, গর্ভের দোলার হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়”