ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

নারীদের শিক্ষার সুযোগ আরও প্রসারিত করতে স্নাতক বা অনার্স পর্যায় পর্যন্ত তাদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগের আওতায় শিক্ষার্থীদের পড়াশোনার যাবতীয় ব্যয় রাষ্ট্র বহন করবে। পাশাপাশি, মেধাবী নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন এবং স্থানীয় জেলেদের মাঝে মাছের পোনা বিতরণ করেন।

পড়ুন>>অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তিনি স্মরণ করিয়ে দেন যে, দেশনেত্রী খালেদা জিয়ার শাসনামলে নারীদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক করা হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার পরিকল্পনা বাস্তবায়ন করছে। উপস্থিত নারী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, যাতে ভবিষ্যতে দেশের হাল ধরতে পারো। ভালো ফলাফল অর্জনকারী ছাত্রীদের জন্য সরকারের পক্ষ থেকে উপবৃত্তির ব্যবস্থা থাকবে।

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সহায়তায় সরকারের নতুন পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গ্রামগঞ্জের হাজার হাজার বিদ্যালয়ের দরিদ্র পরিবারের শিশুদের বছরে একবার স্কুল ড্রেস দেওয়া হবে। এছাড়া প্রায় এক কোটি ২০ লাখ শিশুর হাতে স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্রতিবছর নতুন বইয়ের পাশাপাশি এই উপহার সামগ্রী শিক্ষার্থীদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান।

পড়ুন>>রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান

নারীদের স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, নারী সমাজকে শিক্ষায় এগিয়ে নেওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, দেশের চার কোটি পরিবারের মধ্যে যেসব নারী সংসারের হাল ধরেছেন, তাদের পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ঘরে এই কার্ড পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, এখানে অনেক বোন ও সন্তানতুল্য মেয়েরা আছে। শুধু স্কুল ড্রেস নয়, প্রায় এক কোটি ২০ লাখ শিশুর হাতে স্কুল ব্যাগও পৌঁছে দিতে চাই। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আল্লাহর রহমতে ফ্যামিলি কার্ডের কাজও শুরু হয়েছে।’ যু//র

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০২:৫৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬