নাগেশ্বরী এস.এন ব্রিকস এর ইট কিনে প্রতারণার অভিযোগ
- আপডেট সময় : ১১:৩৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ৩১৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এস.এন ব্রিকস এর ইট কিনে প্রতারণার স্বীকার হওয়ার অভিযোগ করছে গ্রাহক।
অভিযোগ সুত্রে জানাগেছে, দামালগ্রাম এলাকার মোহাম্মদ আলী মাস্টার গত ৯জুলাই ২২ তারিখে উক্ত ইটের ভাটা থেকে রশিদ মুলে অগ্রীম ৮হাজার ইট কিনে নগদ টাকা বুঝে দেয় ।
এর কয়েকদিন পর ওই ইট ভাটার সরদার আশরাফ আলীর মাধ্যমে আরও ৫ হাজার ইট কিনে নগদ টাকা বুঝে দেয়। কিন্ত ওই দিন ভাটার ম্যানেজার অনুপস্থিত থাকায় কোন রশিদ দেয়া হয় না।
অভিযোগকারী বলেন, ইটের জন্য ভাটায় গেলে আজ কাল করতে করতে নানা টালবাহানা করে ম্যানেজার ও আশরাফ।
অবশেষে মোট ১৩ হাজার ইটের মধ্যে ১২ হাজার ইট বুঝে পাইলেও ১হাজার ইট আর দিচ্ছে না। বাকি একহাজার ইট চাইতে গেলে মালিক ও ম্যানেজার মিলে অভিযোগকারিকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে বলে জানায়।
এছাড়াও একই গ্রামের রুহুল আমিন মাষ্টার ওই ভাটার সরদারের নিকট থেকে ইট কিনে প্রতরণার স্বীকার হয়েছে বলে জানাগেছে।
শুধু তাই নয় সরদার আশরাফ এর নিকট থেকে ইট কিনে প্রতারনার স্বীকার হয়। পরে তাকে ইট দিতে বাধ্য হয় ভাটা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে এস এন ব্রিকস এর পরিচালক আব্দুস ছালামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।
পরবর্তীতে ওই ব্রিকস এর পাটনার নজরুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে, তিনি উত্তেজিত হয়ে অগ্রিম ইট কেনার বিষয় অস্বীকার করে বলেন, আমার এখানেকে ভাং খেয়ে অগ্রিম ইট কিনেছে?
এ ছাড়াও প্রতিবেদককে ইট ভাটায় সাক্ষাৎ করতে বলেন। অভিযোগের বিষয়ে ইট ভাটার সরদার আশরাফ হোসেন এর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























