নাগেশ্বরীর কালীগঞ্জে দোকানে সন্ত্রাসী হামলার অভিযোগ
- আপডেট সময় : ০২:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে
নাগেশ্বরীর কালীগঞ্জে দোকানে সন্ত্রাসী হামলার অভিযোগ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জে এক দোকানে সন্ত্রাসী কায়দায় হামলা চালানোর অভিযোগ উঠেছে রফিকুল ইসলামের বিরুদ্ধে।
রাত ৯ঃ৩০ মিনিটের সময় রফিকুল ইসলাম ৪০/৫০ জনকে সঙ্গে নিয়ে দোকান চলাকালীন অবস্থায় দোকানীর উপর হামলা চালায় এবং কিন্তুির বইসহ ক্যাশের নগদ ৫০ হাজার টাকা চিনতাইয়েরও ঘটনা ঘটেছে।
উপজেলার কালীগঞ্জে ইউনিয়নের লক্ষ্মণ চন্দ্র সরকারের দোকানে এই হামলা চালায়,রফিকুল ইসলাম, আবুল হোসেন,মকবুল হোসেনসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন।
সরেজমিনে গিয়ে জানা যায় নুনখাওয়া ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের মৃত মমতাজ আলীর ছোট ছেলে রফিকুল ইসলাম কারেন্ট তার নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে উক্ত দোকানদার লক্ষ্মণ চন্দ্রকে দোষারোপ করেছেন উক্ত দোকানী তার না নেওয়া এবং সাক্ষীসহ প্রমাণ চাইলে গত ০৮-০৭-২০২৪ বিকেলে দোকানের উপরেই লক্ষ্মন চন্দ্র কে মেরে কপাল ফাটিয়ে দিয়েছেন, পরবর্তীতে লক্ষ্মন চন্দ্র রফিকুলকে আঘাত করেন।
ঘটনার দুইদিন পরে গতকাল ১০-০৭-২০২৪ ইং রাতে মানুষকে উস্কে দিয়ে পুরণায় হামলা চালায় এতে স্থানীয় লোকজন বাঁধা দিতে গেলে তাদের উপরও হামলা করে পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে আসলে রফিকুল ইসলামের গ্যাং পিছু নেয়।
বাজারের লোকজন এবং ঘটনার সময় উপস্থিত লোকজন জানান একটা দোকান চলা অবস্থায় এভাবে হামলা দুঃখজনক। হামলাকারীদের আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
বাবলু সরকার বলেন, আমি আটকাতে গেছি আমার উপরেও আঘাত করে , বাবলু সরকার সহ বেশ কয়েকজনের উপর তারা আঘাত করে, স্থানীয় সাংবাদিক বাঁধা দিতে গেলে তার হাতেও আঘাত করেছেন রফিকুল ইসলাম।
হামলাকারীরা হলেন, নুনখাওয়ার সাহেবগঞ্জ গ্রামের রফিকুল ইসলাম, পিতাঃ মৃত মমতাজ আলী, আবুল হোসেন, মকবুল হোসেন সর্ব পিতাঃ মমতাজ আলীসহ প্রায় ৫০ জন। ঘটনার পরবর্তীতে নাগেশ্বরী থানা পুলিশ খবর পেয়ে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এবিষয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুুল ইসলাম জানান, দোকানে হামলার সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























