নাগেশ্বরীতে জাতীয় মহিলা সংস্থার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে
- আপডেট সময় : ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ২০১ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে জাতীয় মহিলা সংস্থার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় মহিলা সংস্থার নাগেশ্বরী শাখার উদ্যোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে তৃর্ণমুল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের বিভিন্ন ট্রেডের মহিলা নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।
প্রশিক্ষনের প্রশিক্ষানার্থীদের নির্বাচনী পরীক্ষায় নাম টিকিয়ে দেয়ার নামে টাকা নেয়ার অভিযোগ তুলেছেন অনেক প্রশিক্ষনার্থী।
সরকার কর্তৃক নিয়োগ পরীক্ষার একটি কমিটি থাকলে ও উক্ত কমিটির প্রতিনিধি নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকতাকে অবগত না করে গোপনে নিয়োগ কার্যত্রুম সম্পন্ন করা হয়েছে।
এছাড়াও চেক প্রদানের নামে অর্থ দাবীর অভিযোগ উঠেছে উক্ত সংস্থার কতৃপক্ষ ও প্রশিক্ষকদের বিরুদ্ধে। এ বিষয়ে কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন আমি এখানে নতুন এসেছি আমার বিরুদ্ধে এ সব অভিযোগের কোন ভিত্তি নেই।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে পরকিয়া প্রেমিক যুগলকে আটক করে পুলিশে দিল জনতা
অন্যদিকে জাতীয় সংস্থার জেলা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান এবারে আমি প্রশিক্ষনার্থীদের বাচাই পরীক্ষায় ছিলাম না তাই অনিয়মের বিষয় আমি জানি না।
এব্যাপারে সরেজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী মহিলারা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























