নাগেশ্বরীতে কোটা সংস্কারের দাবিতে মশাল মিছিল
- আপডেট সময় : ১২:০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ২৪০ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে কোটা সংস্কারের দাবিতে মশাল মিছিল
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কোটা সংস্কারের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যনারে এ কর্মসূচি পালন করা হয়।
নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের নেওয়াশী হাই স্কুল থেকে একটি মশাল মিছিল বের হয়ে নেওয়াশী বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে ছাত্ররা সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে ছাত্ররা বলেন, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী সাধারণ ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আমাদের রংপুরের আবু সাঈদ ভাইকে কেনো হত্যা করা হলো! আহত শিক্ষার্থী চিকিৎসা পর্যন্ত নিতে পারছে না। ছাত্রলীগের সন্ত্রাসী, ও পুলিশ বাহিনী ঢাকা মেডিকেল কলেজ অবরুদ্ধ করে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগ ঘোষণা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরে হামলা করছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের ফলাফলই হচ্ছে আজকের এ হামলা। আমরা এ হামলার প্রতিবাদ জানাই।
তারা আরো বলেন, আমাদের দাবি হচ্ছে সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। সেই সঙ্গে সংবিধানে উল্লেখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাকে নূন্যতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এ দাবি নিয়ে রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























