নলডাঙ্গায় যৌন নির্যাতনের মামলায় কারাগারে কাউন্সিলর
- আপডেট সময় : ১২:০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ২৭৩ বার পড়া হয়েছে
নাটোরে যৌন নির্যাতনের মামলায় কারাগারে নলডাঙ্গা পৌরসভার কাউন্সিলর।
নারী নির্যাতন মামলায় নাটোরের নলডাঙ্গা পৌরসভার এক কাউন্সিলরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পড়ুন>>বৈশাখ মাসে যেসব ফসল চাষ করবেন
ওই কাউন্সিলরের নাম আবু বক্কর ছিদ্দিক । তিনি নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ব্রহ্মপুর পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা।
নাটোর আদালতের ইন্সপেক্টর রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন্নাহার রিটার আদালতে আসামি আবু বক্কর আত্মসমর্পণ করেন।
পরে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মানিক জানান, উপজেলার পূর্ব সোনাপাতিল এলাকায় ওই কাউন্সিলরের দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ি।
প্রতিবেশী হওয়ায় ভুক্তভোগী নারী তার শ্যালিকা। গত ১৮ মার্চ ওই নারীকে শ্বশুরবাড়িতে ডেকে যৌন নির্যাতন করেন।
পড়ুন>>নাটোরে গুলি করে কুলি শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা
তার অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে কৌশলে পালিয়ে বাড়িতে গিয়ে স্বামীকে ঘটনা বলেন। পর দিন মামলা করেন ভুক্তভোগীর স্বামী।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























