ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

নাটোরে গুলি করে কুলি শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা

নাটোর থেকে বেল্লাল হোসেন বাবু
  • আপডেট সময় : ১২:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে

নাটোরে গুলি করে কুলি শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের হয়বতপুর এলাকায় মাথায় ও গলায় গুলি করে ফরহাদ খন্দকার (৩০) নামে এক কুলি শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ফরহাদ খন্দকার সদর উপজেলার হয়বতপুর এলাকার মসলুর উদ্দিনের ছেলে। এই ঘটনায় স্থানীয়রা নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে।

পড়ুন>>পশ্চিম রেলের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের মামলার হুমকি

পরে পুলিশ দুর্বৃত্তদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ বলেন, মঙ্গলবার সকালে ফরহাদ খন্দকার কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়। পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজখবর নেয় তার।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে কুড়িয়ে পাওয়া মর্টারশেল বিস্ফোরণে বিচ্ছিন্ন পা

পরে রাত ১ টার দিকে বাড়ির সামনে হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এই ঘটনায় রাজশাহী থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

ওসি নাছিম আহমেদ আরও জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

আমরা অপরাধিদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

2 thoughts on “নাটোরে গুলি করে কুলি শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে গুলি করে কুলি শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ১২:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩