নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের পথে কাতার
- আপডেট সময় : ০৯:৪০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের পথে কাতার
দোহায় আয়োজিত গ্লোবাল সিকিউরিটি ফোরামে কাতারের উপপ্রধানমন্ত্রী আল-থানি জানিয়েছেন, দেশের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে শিগগিরই একটি নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের ঘোষণা আসতে যাচ্ছে। এই উদ্যোগটি আঞ্চলিক অংশীদারদের সঙ্গে প্রতিরক্ষা খাতের নতুন পরিকল্পনারই অংশ।
প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাতার সম্প্রতি নিজস্ব ব্যবস্থার একটি পর্যালোচনা সম্পন্ন করেছে। আল-থানি জানান, আকাশ প্রতিরক্ষা, ড্রোন হামলা প্রতিরোধ, সাইবার নিরাপত্তা এবং পানি সুরক্ষার বিষয়গুলোকে এই পর্যালোচনায় বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
পাশাপাশি উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।
পড়ুন>>সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা
আল-থানির মতে, মৌলিক কিছু বিষয়ে জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে ইতিমধ্যে ঐকমত্য রয়েছে, যদিও প্রতিটি রাষ্ট্রের স্বতন্ত্র পররাষ্ট্রনীতি বজায় থাকে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সামরিক সহযোগিতা উপসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে।
গত কয়েক দশকের যৌথ সামরিক বিনিয়োগের সুফল হিসেবেই চলমান সংঘাতপূর্ণ সময়ে ৯০ শতাংশের বেশি হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন। আল-থানি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মৌলিক বিষয়গুলোতে আমাদের মধ্যে ঐকমত্য রয়েছে। তার দাবি, চলমান সংঘাতের সময় যৌথ অভিজ্ঞতা ও কয়েক দশকের সামরিক বিনিয়োগের ফলে ৯০ শতাংশের বেশি হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























