নওগাঁয় হেরোইন উদ্ধার মামলায় ২ জনের মৃত্যুদন্ড : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় হেরোইন উদ্ধার মামলায় ২ জনের মৃত্যুদন্ড : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ছিনতাইয়ের শিকার ভাইকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বোন বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক

নওগাঁয় হেরোইন উদ্ধার মামলায় ২ জনের মৃত্যুদন্ড

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
নওগাঁয় হেরোইন উদ্ধার মামলায় ২ জনের মৃত্যুদন্ড

নওগাঁয় হেরোইন উদ্ধার মামলায় ২ জনের মৃত্যুদন্ড

নওগাঁয় মাদক মামলায় দুজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জের গড়াইপাড়া গোরস্থান ঈদগাহ এলাকার মোস্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া ও চর বাগডাঙ্গা এলাকার আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে ২০২৩ সালের ১৮ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি গোয়েন্দা টিমের দেওয়া তত্যর ভিত্তিতে র‌্যাব-৫ সদস্যরা নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের সরাইডাঙ্গা গ্রামের ছাতলতলা ব্রিজের ওপর একটি ট্রাক্টরের পেছনে টুল বক্স থেকে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

এ সময় ট্রাক্টরচালক লিটন মিয়া ও ইউসুফ আলীকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। উক্ত মামলায় মোট ১২ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে এই আজ এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আজকের এই রায়ের মধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক চোরা কারবারিদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয়েছে, যাতে মাদক কারবারি ও যুবসমাজ মাদক থেকে বিরত থাকে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা পায়।

আসামী পক্ষের এ্যাডভোকেট কৌশিক কুমার দাস বলেন, আজকের এ রায়ের মাধ্যমে আসামিরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে।

এ কারণে আমরা দ্রুত এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব এবং আমরা আশা করি উচ্চ আদালতে ন্যায়বিচার পাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!