ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন

নওগাঁয় ‘যৌক্তিক’ বেঁধে দেয়া মূল্যে অপারগতা প্রকাশ করে গরুর মাংস বিক্রি বন্ধ

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৪:১৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে

নওগাঁয় ‘যৌক্তিক’ বেঁধে দেয়া মূল্যে অপারগতা প্রকাশ করে গরুর মাংস বিক্রি বন্ধ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় ‘যৌক্তিক’ বেঁধে দেয়া মূল্যে অপারগতা প্রকাশ করে গরুর মাংস বিক্রি বন্ধ

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় ‘যৌক্তিক’ বেঁধে দেয়া মূল্যে অপারগতা প্রকাশ করে গরুর মাংস বিক্রি বন্ধ করে দিয়েছেন মাংস ব্যবসায়ীরা। তবে দু’একজন বিক্রেতাকে ফ্রিজের বাসী মাংস শর্ত সাপেক্ষে বিক্রি করতে দেখা গেছে।
মাংস ব্যবসায়ীরা বলছেন, সরকার নির্ধারিত যৌক্তিক মূল্য ৬৬৫ টাকা কেজি দরে লোকসান দিয়ে মাংস বিক্রি করা তাদের পক্ষে সম্ভব না।

মাংস ব্যবসায়ীরা গত সোমবার জেলা প্রশাসকের নিকট দেখা করে কিছুটা বেশী মূল্যে বিক্রি করার অনুমতি প্রার্থনা করেন। জেলা প্রশাসক মো. গোলাম মওলা তাঁদের বলেন যে, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষদের ক্রয় ক্ষমতা সহজ করতে সরকার ‘যৌক্তিক’ এই মুল্য নির্ধারণ করে দিয়েছে। এ ব্যাপারে আমার কিছু বলার বা করার নাই।

ব্যবসায়ীরা সেখান থেকে ফিরে এসে মঙ্গলবার (১৯ মার্চ) সকাল থেকে গরু জবাই এবং মাংস বিক্রি সম্পূর্নভাবে বন্ধ করে দিয়েছে। সেখানে অবস্থানরত মাংস বিক্রেতা বলেন, বেশী মূল্যে গরু কেনা, কর্মচারী খরচ ইত্যাদি কারনে সাড়ে ৭শ টাকা কেজি’র নিচে মাংস বিক্রি করা কোনক্রমেই সম্ভব না। তাই বাধ্য হয়ে জবাই এবং বিক্রি বন্ধ করে দিতে হয়েছে।

নওগাঁ শহরের পাটালির মোড়ের শাহীনুর বলেন, বাসায় মেহমান এসেছেন, গরুর মাংস আনতে হবে।

এদিকে দাম আকাশচুম্বী, প্রতি কেজি ৭৫০ টাকা। তারপরেও বাজারে এসে দেখি গরুর মাংসের দোকান বন্ধ। এখন বাসায় ফিরে গিয়ে কি বলব, মেহমানরা বা কি মনে করবে।’

এদিকে দু’একজন ব্যবসায়ীকে ফ্রিজের বাসী মাংস প্রতি কেজি’তে কমপক্ষে ২শ গ্রাম তেল, নির্দিষ্ট পরিমাণ হাড় দেয়ার শর্তে ৬৬৫ টাকা দরে মাংস বিক্রি করতে দেখা যাচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁয় ‘যৌক্তিক’ বেঁধে দেয়া মূল্যে অপারগতা প্রকাশ করে গরুর মাংস বিক্রি বন্ধ

আপডেট সময় : ০৪:১৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪