নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎকারী দম্পতি গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎকারী দম্পতি গ্রেপ্তার
নওগাঁয় অভিনব কায়দায় ইসলামী ব্যাংকের ক্রেডিট
কার্ডের সীমা লঙ্ঘন করে জালিয়াতির মাধ্যমে ৪কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের একটি বিশেষ টিম। সেই সাথে আত্মসাতের নগদ ১৫ লাখ উদ্ধার করা হদুটিয়েছে এবং একই সাথে প্রতারণার কাজে ব্যবহৃত স্মার্টফোন, ৭টি এটিএম কার্ড এবং ৩টি চেক বই জব্দ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পড়ুন>>কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ী পাবেন ১০ লাখ রিয়াল
এর আগে পার্শ্ববর্তী জেলা বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তাঁর স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশি (২৮) কে গ্রেপ্তার করে সদর থানা ও ডিবি পুলিশের সদস্যরা। এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের বুথ থেকে ৫টি হিসাবে ওই টাকাগুলো স্থানান্তর করেন তারা। অবশেষে পুলিশ সুপারের নির্দেশে দীর্ঘ ৩৬ঘন্টার এই অভিযানে প্রতারণা ও জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনা উদঘাটিত হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. শহিদুল ইসলাম রিপন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার আবুল হাসানের ছেলে ও শহিদুলের স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশি। শহিদুল ইসলাম ইসলামী ব্যাংক নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, শহিদুল ইসলাম রিপন ইসলামী ব্যাংক নওগাঁ শাখার একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক। সেই সুবাদে ২০১৫ সালে শহিদুল ইসলামের চলতি হিসাব নং ২০৫০১৪৪০১০০১৭০১০৫ এর অনুকুলে ১ লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করেছিল ইসলামী ব্যাংক নওগাঁ শাখা। সম্প্রতি ওই কার্ড ও পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে তিনি ৫টি ব্যাংক হিসাবে ধারাবাহিক ও অননুমোদিত অর্থ স্থানান্তর শুরু করেন। শুরুতে প্রতি লেনদেনে ১ লাখ টাকার কম স্থানান্তর করা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে প্রতি লেনদেনে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়, যা অনুমোদিত সীমার সম্পূর্ণ পরিপন্থী।
গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টিরও বেশি লেনদেনের মাধ্যমে ব্যাংকটির মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
পড়ুন:প্রশাসক বসিয়ে নাগরিক সেবা নিশ্চিত সম্ভব নয়: আদিল মুহাম্মদ খান
পুলিশ সুপার আরও জানান- ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ ফয়জুল ইসলাম (৪৪) নওগাঁ সদর মডেল থানায় এজাহার দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করেন। পরবর্তীতে মোঃ মনিরুল ইসলামের তত্ত্ববধানে সদর থানার ওসি মিন্টু রহমান ও ডিবির ওসি হাসিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত শহিদুল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাদের শয়নকক্ষের আলমারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা, ৭টি এটিএম কার্ড, ৩টি চেক বই ও ২টি স্মাট মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এসপি তারিকুল ইসলাম বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি প্রতারণা ও জালিয়াতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, আত্মসাৎ করা অর্থের একটি বড় অংশ—প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি টাকা দিয়ে তাঁরা বিলাসী জীবনযাপন করতেন। এ ঘটনার পেছনে ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র বা অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান এসপি।
এসময় সংবাদ সম্মেলনে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




















