ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে আবার জয়ে ফিরল বার্সেলোনা এসএসএস-এ ১৭৮২ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি কাতারে ৩৩ হাজার প্লটে আধুনিক অবকাঠামোর মেগা পরিকল্পনা পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, গাড়ি জব্দ ৪ নভেম্বরের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার সম্ভাবনা প্রধানমন্ত্রী |: উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বাংলাদেশকে হারিয়ে সিরিজ হোয়াইটওয়াশের লক্ষ্য উইন্ডিজ অধিনায়কের বাসায় ডিজে পার্টি ও মাদক উদ্ধার: অতিরিক্ত ডিআইজি জহির বরখাস্ত জাতীয় ক্রিকেট লিগ: মিঠুন ও নুরুলের শতকে প্রথম দিন খুলনার২২০ রান পটিয়ায় শিশু অপহরণের ঘটনায় পলাতক বাবা-ছেলে রামুতে গ্রেপ্তার

নওগাঁয় নিজ সন্তানের শাস্তির দাবিতে বৃদ্ধ পিতার মানববন্ধন

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০১:৫৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

নওগাঁয় নিজ সন্তানের শাস্তির দাবিতে বৃদ্ধ পিতার মানববন্ধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় নিজ সন্তানে=র শাস্তির দাবিতে বৃদ্ধ পিতার মানববন্ধন

নওগাঁর রাণীনগর উপজেলার কনৌজ গ্রামের সন্ত্রাসী রায়হান কর্তৃক নিজ পিতাকে জিম্মি করে ছোট ভাই, ছোট ভাইয়ের বউ ও ছোট বোনকে পাশবিক কায়দায় নির্যাতন ও মারপিট করায় তার শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

বুধবার (১ লা জানুয়ারি) বেলা ১১:০০ ঘটিকার দিকে নওগাঁ মুক্তির মোড়ে নির্যাতন ও মারপিটের শিকার ভুক্তভোগী পরিবার রায়হানের শাস্তির দাবিতে মানববন্ধন করেন।

মানববন্ধনে আলহাজ্ব কামাল উদ্দিন বক্তব্য দিতে গিয়ে বলেন, রায়হানের মা মারা যাবার পর থেকে সন্তানদের মধ্যে সবথেকে বেশি আদর যত্ন ভালোবেসেছি রায়হানকে অথচ আজ সেই ছেলের শাস্তির দাবিতে ৯৫ বছর বয়সে রাস্তায় দাঁড়াতে হবে কখনো ভাবতে পারিনি। সাংবাদিকতার প্রভাব দেখিয়ে আমার ছোট ছেলে, ছোট ছেলের বউ ও আমার মেয়েকে বারবার পাশবিক নির্যাতন মারপিট করেছে। আমাকে ঘরে সারাদিন আটকে রেখে আমার ছোট ছেলে মেয়েদেরকে নির্যাতন করেছে।

আমি চাকুরী রিটায়ার্ড করার পর ভেবেছিলাম পেনশনের টাকা দিয়ে হজ পালন করব সে পেনশনের টাকাও জোর করে নিয়ে নিয়েছে এখন পর্যন্ত ফেরত দেয়নি। সর্বশেষ কয়েক দিন আগে রানীনগর রেজিস্ট্রি অফিসে আমার মেয়েকে জনসম্মুখে বেধড়কভাবে মারপিট করেছে তাই আমি এই অমানুষ রায়হানের শাস্তি দাবি করছি।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, আমি এসএসসি পাশ করার পরই বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পায় তখন থেকে বাবা মা সবার দায়িত্ব আমি পালন করি। বাবার পেনশনের টাকাও আমার পাষণ্ড ভাই নিয়েছে। বিভিন্ন সময়ে সাংবাদিকতার প্রভাব দেখিয়ে আমাকে মাদক মামলা অস্ত্র মামলায় আসামি করার ভয়-ভীতি দেখায়। আমার স্ত্রী শামীমা আক্তাররের চুলের মুঠি ধরে বেধড়ক মারপিট করেছে। আমার বাবাকে ঘরে আটকিয়ে রেখেছিল প্রসাব পায়খানা করতে দেয়নি। এমন পাষণ্ড ভাইয়ের বিচারের দাবিতে আজ রাস্তায় দাড়িয়ে মানববন্ধন করছি। সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের কাছে এই পাষণ্ড ভাই রায়হানের বিচার চাই।

ভুক্তভোগী কামরুন নাহার রুজি বলেন, সেদিন রানীনগর রেজিস্ট্রি অফিসে জনসম্মুখে আমাকে বেধড়ক মারপিট করেছে আমার ভাই রায়হান। আপনাদের মাধ্যমে তার বিচার চাই তার শাস্তির দাবি করছি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় নিজ সন্তানের শাস্তির দাবিতে বৃদ্ধ পিতার মানববন্ধন

আপডেট সময় : ০১:৫৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫