ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১৪

সৃষ্টি স্বাস্থ‍্য ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১৪

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ২ অক্টোবর শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে, এছাড়া নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন আরও একজন।

শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগে হাম উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,১১৪ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১,০১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে মোট ১,৯৪,০৮৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে, যার মধ্যে ২১,৬২৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে নিশ্চিত হামে ১০২ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১২ জনের মৃত্যু হয়েছে।

পড়ুন>>ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

প্রাদুর্ভাব মোকাবিলায় হাসপাতালে চিকিৎসা সেবার চিত্রও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১,৭২,০২১ জন রোগী ভর্তি হয়েছেন। আশার কথা হলো, এর মধ্যে ১,৬৬,৯৩৩ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। গত একদিনে নতুন করে আরও ১,২৪২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১৪

আপডেট সময় : ০৬:০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬