দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
প্রতিকী ছবি

 

 

দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

 

‎পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে গানের অনুষ্ঠান থেকে ফেরার পর এক নারী ও তার ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।

 

অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠান থেকে ফেরার পর বাড়িতে কাউকে না পেয়ে স্বজনদের খোঁজ করতে বের হলে কয়েকজন যুবক কৌশলে তাদের পৃথক করে নিয়ে যায়। পরে এক নারীকে নদীর পাড়ে এবং তার ভাগ্নিকে বাড়িতে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পড়ুন>> ভূরুঙ্গামারী থেকে রংপুর মেইল সার্ভিস চালু রাখতে সভা অনুষ্ঠিত

 

 

পরদিন অসুস্থ অবস্থায় তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

 

 

 

তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। এ বিষয়ে দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!