ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

দানের পর মাদ্রাসার জমি গোপনে মরগেজ দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

রাজশাহী থেকে মো. ইসরাফিল হোসেন
  • আপডেট সময় : ১০:১৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ৪৫১ বার পড়া হয়েছে

দানের পর মাদ্রাসার জমি গোপনে মরগেজ দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী উপকন্ঠ কাটাখালী মৃধাপাড়াতে মাদ্রাসার জমি দান করে ১৬ বছর পর সেই জমি গোপনে ব্যাংক মরগেজ রাখার অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে অত্র মাদ্রাসার জমি দাতা আলহাজ্ব সেলিম মৃধা ডাবুর বিরুদ্ধে।

এবং ৭২ ঘন্টার মধ্যে মাদ্রাসার জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে বিভিন্ন মাধ্যম দিয়ে হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী মো আবুল হোসেন।

এ বিষয়ে আরএমপি কাটাখালী থানায় একটি অভিযোগ দায়েরও করেছেন ভুক্তভোগী আবুল হোসেন।

অভিযোগ সুত্রে যানা যায়, কাটাখালীর উপকণ্ঠ দারুল কোরআন একাডেমি মাদ্রাসার জন্য ২০০৭ সালে মৌখিকভাবে জমি দান করেন মৃধাপাড়া এলাকার আলহাজ্ব সেলিম মৃধা ডাবু নামে জৈনক এক ব্যক্তি । তিনি এই জমি ইসলামি ব্যাংক রাজশাহী বানেস্বর শাখায় মাদ্রাসা কর্তৃপক্ষকে গোপন করে এই মরগেজ রেখেছেন।

দীর্ঘ ষোল বছর পর মাদ্রাসা পরিচালনা হওয়ার পর জমিদাতা মাদ্রাসার স্থাপনা সরিয়ে নিতে বলাই দুশ্চিন্তায় ভুগছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও ৭০ জন শিক্ষার্থীরা।

মাদ্রাসা সুত্রে যানা যায়, হাফেজ ক্বারী মোঃ আবুল হাসান এর পরিচালনায় ১৬ বছর যাবত দারুল কোরয়ান একাডেমি জনগণের দানের টাকায় পরিচালিত হয়ে আসছে।

বর্তমানে মাদ্রাসাটিতে আবাসিক অনাবাসিক মিলে ৭০ জন ছাত্র নিয়মিত শিক্ষা গ্রহণ করে আসছেন।জমিদাতা নিজেই ভিত্তি স্থাপনের মাধ্যমে এ মাদ্রাসা চালু করেছিলেন।

গত ১১ সালে মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে তিনি জনসম্মুখে মাদ্রাসার জমি দানের কথা ঘোষণা করেছিলেন এবং এলাকাবাসীকে মাদ্রাসাতে দানের জন্য আহব্বানো জানিয়েছিলেন।

এ বিষয়ে মাদ্রাসার পরিচালক হাসান বলেন, প্রায় ১৫-১৬ বছর আগে জমিদাতা ডাবু আমাকে মাদ্রাসার স্থাপনা তৈরি করতে অনুমতি দেন এবং কিছুদিনের মধ্যে মাদ্রাসার নামে জমি রেজিস্ট্রি করে দেওয়ারও কথা বলেন।

আজকাল করতে করতে কাল ক্ষেপণ করে ১৬ টা বছর পার করেছেন তবুও মাদ্রাসার নামে জমি রেজিস্ট্রি করে দেন নাই। আজ আমি এই ৭০ জন ছাত্রকে নিয়ে কোথায় যাব খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি। এই মাদ্রাসা দাঁড় করাতে আমাদের ১৫ থেকে ২০ লক্ষ টাকা আমাদের খরচ হয়ে গেছে।

এ বিষয়ে প্রফেসর আব্দুস সালাম বলেন, আমি মাদ্রাসা চালুর প্রথম থেকে জড়িত আছি এবং এ জমি ডাবু হাজী নিজে রেজিস্ট্রিও করে দিতে চেয়েছেন। তিনি আজ কি কারণে জমি দিতে অস্বীকার করছেন সেটা আমার বোধগম্য নয়।

এ বিষয়ে ডাবু হাজী বলেন, আমি মাদ্রাসাকে জমি দানের কথা বলেছিলাম তখন আমার অবস্থা ভালো ছিল কিন্তু এখন আমার অবস্থা দেউলিয়ার মত। তাই পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে এ জমি ব্যাংকের কাছে বন্ধক রেখেছি। যদি কোনদিন আমার সামর্থ্য হয় তখন আমি মাদ্রাসাকে জমি দানের বিষয়ে চিন্তা করব।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “দানের পর মাদ্রাসার জমি গোপনে মরগেজ দুশ্চিন্তায় শিক্ষার্থীরা”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দানের পর মাদ্রাসার জমি গোপনে মরগেজ দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

আপডেট সময় : ১০:১৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩