ঢাকা ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

তাহিরপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে পুলিশের উপর হামলার ঘটনায় আটক ৭

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৫:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১৯৪৭০ বার পড়া হয়েছে

তাহিরপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে পুলিশের উপর হামলার ঘটনায় আটককৃতরা।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে পুলিশের উপর হামলার ঘটনায় আটক ৭

তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্ৰামে মাদক উদ্ধারে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে মিটু মিয়া নামে এক পুলিশ সদস্য। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের আশরাফুলের দোকানে এ ঘটনা ঘটে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলে তাকে ছাড়িয়ে নিতে দোকানে থাকা কয়েকজন যুবক উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশ সদস্য মিটু মিয়া আহত হন।

পড়ুন>> ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: ধর্ষক গ্রেপ্তার ও বিচারের দাবিতে উত্তাল রাণীশংকৈল

খবর পেয়ে তাহিরপুর থানার অফিসার ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ যুবককে আটক করে তাহিরপুর থানা পুলিশ।

এব্যাপারে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মাদক উদ্ধার অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে।

মাদক উদ্ধার হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন মাদক উদ্ধার হয়নি, তবে জুয়ার কিছু উপকরণ উদ্ধার হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাহিরপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে পুলিশের উপর হামলার ঘটনায় আটক ৭

আপডেট সময় : ০৫:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬