সংবাদ শিরোনাম :
তাড়াশে বিষ্ণু মূর্তি উদ্ধার
তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
- আপডেট সময় : ০৫:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ২৬৫৬৩ বার পড়া হয়েছে
তাড়াশে বিষ্ণু মূর্তি উদ্ধার
সিরাজগঞ্জের তাড়াশে পুকুর থেকে একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের সোনা দিঘী পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সরকারি একটি প্রকল্পের আওতায় চৌবাড়ীয়া গ্রামের ওই সোনা দিঘী পুকুরটি সংস্কারের কাজ চলছিল।
খননযন্ত্র দিয়ে মাটি কাটার সময় চৌবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা একটি পাথরের মূর্তির অস্তিত্ব টের পান। পরে বিদ্যালয়ে প্রধান শিক্ষকে জানালে তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি উদ্ধার করেন।
পড়ুন>> ৫ ছাত্র নিয়ে ডিমলার প্রাথমিক স্কুলে বাস্তবতার মুখোমুখি শিক্ষা
এ বিষয়ে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, উদ্ধারকৃত কালো বিষ্ণু মূর্তিটি কিছুটা ভাঙা অবস্থায় পাওয়া গেছে এবং বিষ্ণু মূর্তিটি থানা হেফাজতে রাখা হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :























