ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কাকে হারিয়ে গোলের জোয়ারে বাংলাদেশ, কাটল ২৩ বছরের আক্ষেপ নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির উদ্বোধন করল ইরানের রেভল্যুশনারি গার্ড লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন চাপে থাকলেও অর্থনীতি সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবিতে আবেদনের সুযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডোমার পৌরসভার উপ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ২৯৩ বার পড়া হয়েছে

ডোমার পৌরসভার উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী ডোমার পৌরসভার উপ- নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

ডোমার পৌরসভার ৭ নং ওয়ার্ডের উপনির্বাচনের কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করলেন ৫ জন প্রার্থী।

রবিবার ১৮ জুন সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ৫ জন প্রার্থী তাদের কাউন্সিলর পদে নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করেছেন।

মনোনয়ন দাখিলকৃত প্রার্থীরা হলেন সাবেক সফল কাউন্সিলর মরহুম এনায়েত হোসেন নয়ন এর ছোট ভাই এবাদত হোসেন চঞ্চল, রিফাত হাসান সৌরভ, দেলোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর হারুন আশিকুর রহমান সাজু এবং রুহুল আমিন।

কাউন্সিলর পদে উপ-নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই ১৯ জুন, মনোনয়ন প্রত্যাহার ও প্রতিক বরাদ্দ ২৫ জুন, এবং আগামী ১৭ জুলাই সোমবার ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত উপ-নির্বাচনে ১ হাজার ৫শত ৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কমিশনার আব্দুর রহিম।

উল্লেখ্য যে,গত ১৮ এপ্রিল ২০২৩ইং তারিখে ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল ইসলাম সড়ক দূর্ঘটনায় মারা যায়।

তারই প্রেক্ষাপটে গত ২৩ মে জেলা নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম আসনটি শুন্য ঘোষণা করেন।

এরই ধারাবাহিকতায় গত ১লা জুন উপ- নির্বাচনের তফসিল ঘোষণা হয়। এবং আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমার পৌরসভার উপ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল

আপডেট সময় : ০৫:৩৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩