ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন

ডোমারে পোকালাগা পীর সাহেবের ওরশ শরীফ উপলক্ষ‍্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৭:১৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ২৩৪ বার পড়া হয়েছে

ডোমারে পোকালাগা পীর সাহেবের ওরশ শরীফ উপলক্ষ‍্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডোমারে পোকালাগা পীর সাহেবের ওরশ শরীফ উপলক্ষ‍্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতি বছরের ২৮শে বৈশাখ বিশিষ্ট ইসলাম প্রচারক ও সুফি সাধক মরহুম ছমির উদ্দিন (পোকালাগা) পীর সাহেবের ওফাত দিবস ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র ওরশ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ মে বাদ আসর উপজেলার সদর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে রেলগেট থেকে ২ শত গজ দক্ষিণে ছমির উদ্দিন ওরফে পোকা লাগা পীর সাহেবের মাজার অবস্থিত। প্রতি বছরের ন্যায় এবারেও পবিত্র ওরশ শরীফ উপলক্ষ্যে কোরআন তেলাওয়াত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে এলাকার লোকজনসহ বিভিন্ন এলাকায় শত শত ভক্ত সমর্থকেরা দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বাংলা বছরের ২৮শে বৈশাখ মরহুম ছমির উদ্দিন পীর সাহেবের ওরশ শরীফের তারিখ, সেই মোতাবেক প্রতি বছরের ন্যায় আজকেও তার আত্মার মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও এই মাজারে দেশের বিভিন্ন এলাকার ভক্ত এবং সমর্থকরা প্রতি বছরের এই দিনে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

পাশাপাশি অনেকেই পীর সাহেবকে ওসিলা করে মহান আল্লাহ পাকের দরবারে মানত করেন, এবং অনেকেরই সেই চাওয়া পাওয়া ও মনোবাসনা আল্লাহ পাক পুরন করেছেন বলে তেনার ভক্ত ও সমর্থকদের কাছ থেকে জানা গেছে।

এলাকাবাসী আরও জানান, দীর্ঘদিন যাবৎ এই দোলার মাঝখানে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এখানে সাধনায় ছিলেন। রোদ-বৃষ্টি, ঝড় তুফানের মাঝেও তিনি এখানে আল্লাহর সন্তুষ্টি কামনায় ইবাদত করেছেন। একসময় তার অলৌকিক শক্তি এবং বিভিন্ন রকমের আধ্যাত্মিক কর্মকাণ্ডে সকলেই আশ্চর্য হয়ে যেতেন। এভাবেই তাঁর সুনাম ছড়িয়ে পড়লে দিন দিন তার ভক্ত এবং সমর্থক বাড়তে থাকে।

তাছাড়া বিভিন্ন জায়গার মানুষ তখন এই মাজারে এসে তেনাকে ওসিলা করে আল্লাহর দরবারে যা চাইতেন সেগুলো নাকি আল্লাহ পাক পুরন করেছেন বলে জানিয়েছেন এলাকার লোকজন। মরহুম ছমির উদ্দিন পোকালাগা পীর সাহেব নাকি খুব কামিয়াবি লোক ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমারে পোকালাগা পীর সাহেবের ওরশ শরীফ উপলক্ষ‍্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪