admin
১৪ অক্টোবর ২০২৫, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডোমারে কেন্দ্রীয় নির্দেশনায় চলছে বেসরকারি শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ডোমারে কেন্দ্রীয় নির্দেশনায় চলছে বেসরকারি শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
ডোমারে কেন্দ্রীয় নির্দেশনায় চলছে বেসরকারি শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

 

 

 

ডোমারে কেন্দ্রীয় নির্দেশনায় চলছে বেসরকারি শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

 

 

ডোমারে কেন্দ্রীয় নির্দেশনায় চলছে বেসরকারি শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি।
এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা, ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি আদায়ের লক্ষ্য গতকাল ঢাকা প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর ঘোষণা অনুযায়ী সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমারেও অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

 

 

মঙ্গলবার ১৪ই অক্টোবর সরেজমিনে গিয়ে দেখা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষণা অনুযায়ী তারাও তাদের কর্মবিরতি অব্যাহত রেখেছেন। এছাড়াও গতকাল সোমবার ১৩ই অক্টোবর সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি পালন সম্পর্কিত মতবিনিময়ের পাশাপাশি শিক্ষক নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

পড়ুন>> এমপিওভুক্ত শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদে সমাবেশ

 

 

 

উপজেলার ৩নং গোমনাতী ইউনিয়নের গোমনাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাবুল হোসেন শাহ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন হোসাইনী সুফী, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, মির্জাগঞ্জ মহা বিদ্যালয়ের প্রভাষক কাওছার আলম বকুল, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন রাজু, বাগডোকরা নিমোজখানা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রইসুল আলম প্রমুখ।

 

 

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

 

এসময় ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা, মটুকপুর স্কুল এন্ড কলেজ, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ, চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসা, পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়, কারেঙ্গাতলী উচ্চ বিদ্যালয় সহ উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সকল ক্লাস এবং পরীক্ষা বন্ধ রাখা হয়।

পড়ুন>> এমপিওভুক্ত শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদে সমাবেশ

 

প্রতিবাদ সমাবেশে শিক্ষকরা বলেন, তাদের মূল বেতনের ওপর বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করা, চিকিৎসা ভাতা ১হাজার ৫শত টাকা, উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করণ এবং নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্ট প্রদানের নিশ্চয়তার পাশাপাশি সকল এমপিও বঞ্চিত শিক্ষক ও প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করার দাবি জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুসের কাছে।

 

তারা আরও বলেন, শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ করেছে এতে আমাদের সহকর্মী বেশ কয়েকজন শিক্ষক আহত হয়। ঢাকার এই ঘটনার প্রতিবাদে আমরা দোষী পুলিশ সদস্যদের শাস্তিসহ শিক্ষক নিরাপত্তা আইন জোরদারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

 

কেন্দ্রীয় কর্মসূচী ঘোষণার সাথে আমরাও উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করছি। পরিশেষে তারা বলেন, আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফিরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১২

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৩

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৪

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

১৫

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান

১৬

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

১৭

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

১৮

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

১৯

ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা

২০
error: Content is protected !!