ঠাকুরগাঁও-৩ আসনে ২২ বছর পর সাবেক এমপির হাতে নৌকা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁও-৩ আসনে ২২ বছর পর সাবেক এমপির হাতে নৌকা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৩১ জুলাই ২০২৬; আজকের রাশিফল:কেমন কাটবে আপনার আজকের দিনটি সক্রিয় মৌসুমি বায়ু, আজও দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  তাড়াশে দুঃস্থ ও অতিদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-৩ আসনে ২২ বছর পর সাবেক এমপির হাতে নৌকা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে হুমায়ুন কবির
  • প্রকাশিত : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
ঠাকুরগাঁও-৩ (রাণীঃ-পীরঃ) আসনে ২২ বছর পর সাবেক এমপির হাতে নৌকা

ঠাকুরগাঁও-৩ আসনে ২২ বছর পর সাবেক এমপির হাতে নৌকা।

ঠাকুরগাঁও-৩ ( রাণীশংকৈল ও পীরগঞ্জ ) আসনে দীর্ঘ ২২ বছর পর সাবেক এমপিকে নৌকার টিকিট দেয়া হয়।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর পীরগঞ্জ-রাণীশংকৈল উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-৩ আসনে দীর্ঘ ২২ বছরেও কোনো আওয়ামী লীগ নেতাকে নৌকার টিকিট দিয়ে নির্বাচনে পাঠায়নি দলটি।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. ইমদাদুল হককে নৌকার টিকিট দেয়া হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ ঘোষিত ২৯৮ আসনের মনোনীত প্রার্থীর তালিকায় ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী হিসেবে এই সাবেক এমপির নাম এসেছে।
দীর্ঘদিন পর মনোনীত নৌকা মার্কার প্রার্থী পাওয়ায় পীরগঞ্জ পৌরশহরে এদিন রাতে নেতাকর্মীরা সকলের মাঝে মিষ্টি বিতরণ করে একটি আনন্দ মিছিল বের করেন।
এ আসনে দুই উপজেলায় দুটি পৌরসভা ও ১৬ ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন। প্রসঙ্গত- আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি রবিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তারই অংশ হিসেবে সারাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২৯৮ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!