ঠাকুরগাঁওয়ে ছাদ বাগানে ৭০ প্রজাতির ফলের গাছ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ে ছাদ বাগানে ৭০ প্রজাতির ফলের গাছ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ছাদ বাগানে ৭০ প্রজাতির ফলের গাছ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
ঠাকুরগাঁওয়ে ছাদ বাগানে ৭০ প্রজাতির ফলের গাছ

ঠাকুরগাঁও থেকে মোঃ মজিবর রহমান শেখ:  ঠাকুরগাঁও শহরের ঘোষপাড়ার মিন্টু আহমেদ। গাছের প্রতি তার ভালোবাসা ছোট থেকেই। প্রচণ্ড ইচ্ছা ছিল বাগান করার। শহরে বাগান করার মতো ভালো কোনো পরিবেশ নেই !  তাই বাসার  ঘরে ছাদেই গড়ে তুলেছেন বাগান। যেখানে রয়েছে ৭০ প্রজাতির ফলের গাছ। ফল ও সবজির বাগান করে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের সঙ্গে ঘরের ছাদের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তিনি। মিন্টু আহমেদ বলেন, ইউটিউবে প্রথম ছাদে বাগান দেখেন তিনি। এরপর থেকে আগ্রহ জাগে, কীভাবে নিজের বাসার ঘরের ছাদে করা যায় একটি বাগান। যা একই সঙ্গে পুষ্টির অভাব দূর করবে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষাও করবে। তিনি আরও বলেন, আমি বিভিন্ন দেশে ঘুরতে যেতাম, সেখানেও এই বিষয়টি নজরে পড়ে।

এই থেকেই ধীরে ধীরে বাগান করা শুরু। ‘আমি প্রথমে তিনটি গাছ নিয়ে এই বাগান শুরু করি। একটি লেবু গাছ, একটি আম গাছ ও একটি মাল্টা গাছ। এরপর যখন দেখি ফলন অনেক ভালো হচ্ছে, তখন আমি আরও ফলের চারা নিয়ে আসা শুরু করি। ’ধীরে ধীরে বাড়তে থাকে মিন্টুর বাগানে গাছের সংখ্যা। তার ঘরের ছাদবাগানে রয়েছে- আম (১৪ জাতের), লিচু, কাঁঠাল, কমলা (৪ জাতের), মাল্টা (৩ জাতের), পেয়ারা (২ জাতের), কামরাঙা, আমড়া, জলপাই, সফেদা, শরিফা, আমলকী, বেদেনা, জাম্বুরা, জামরুল (২ জাতের), বেল, আতা, করম-চা, আপেল, নাশপাতি, ড্রাগন, আঙ্গুর (৩ জাতের), বরই (২ জাতের), লেবু (২ জাতের), ডালিমসহ দেশি-বিদেশি ৭০ প্রজাতির ফলের গাছ। ছাদের এই বাগানের উৎপাদিত ফল যেমন নিজেদের চাহিদা মেটায়, অন্যদিকে প্রতিবেশী আত্মীয়-স্বজনদের মাঝেও বিতরণ করেন। বাগান দেখতে অনেকেই আসছে তার বাড়িতে। ফেসবুকে মিন্টুর বাগানের কথা জেনে দেখতে এসেছেন প্রকৃতিপ্রেমী রাকিব আল রিয়াদ। তিনি বলেন, এই বাগানের কথা বেশ কিছুদিন ধরেই শুনছি, সেই সঙ্গে ফেসবুকে দেখেছি। আজ চলে এলাম দেখার জন্য, বেশ ভালো লাগল।

প্রতিবেশী জহিরুল ইসলাম বলেন, প্রতিদিন দেখি মিন্টু ভাইয়ের বাসায় লোকজন আসেন বাগানটি দেখার জন্য। মিন্টু আহমেদ বলেন, আমার মতে, যাদের বাসার ঘরের ছাদ আছে, তারা সবাই এমন বাগান করতে পারে। এটি যেমন ছাদের সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হোসেন বলেন, মিন্টু আহমেদ বাসার ছাদে অসাধারণ একটি বাগান করেছেন ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!