ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু

ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

 

ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু

 

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া বেগবতী নদী থেকে এক ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম রমজান আলী, তিনি সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রমজান আলী গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় দুই দিন আগে তার পরিবারের সদস্যরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। শনিবার বেলা ১২টার দিকে বেগবতী নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পড়ুন>>সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু

সদর থানার এসআই টিপু সুলতান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। D/A/D

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!