ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুইজারল্যান্ডে কাতারের আমিরের প্রথম ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর জয় নিয়েও সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের নারী দলের মাদক নির্মূলে আপসহীন রাজশাহী পুলিশ: ডিআইজি আশরাফ আলী স্পিকার |: অপশক্তি দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা করছে উপসাগরীয় অঞ্চল ছাড়ল মার্কিন রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন ১৫ জেলায় চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগ: দুই বিএনপি নেতাসহ নিহত ৩ বিশ্ববাজারে ‘সিলেট টি’ নামে নতুন চায়ের ব্র্যান্ডের যাত্রা পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, নেভাল পুলিশ এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব কাউনিয়ায় চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

জয় নিয়েও সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের নারী দলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফির মঞ্চে থাইল্যান্ডের বিপক্ষে জয় পেলেও সুপার সিক্সের টিকিট নিশ্চিত করতে পারল না বাংলাদেশ নারী দল। বুধবার সেভেন ডিস্ট্রিক্টস গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রানের পুঁজি গড়ে। জবাবে থাইল্যান্ড ৫ উইকেট হারিয়ে ১২৯ রান পর্যন্ত যেতে সক্ষম হয়। শেষ ওভারের নাটকীয়তায় ৩ রানের রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়লেও নেট রানরেটের করুণ সমীকরণে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় সোবহানা মোস্তারিদের। বুধবার (১৮ নভেম্বর) সেভেন ডিস্ট্রিক্টস গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ।

বাংলাদেশি ইনিংসের মূল ভিত্তি গড়ে দেন অধিনায়ক নিগার সুলতানা। ৩৬ বলের মোকাবিলায় তিনি সর্বোচ্চ ৪৫ রান সংগ্রহ করেন। এছাড়া সোবহানা মোস্তারি ২৮ ও শারমিন আক্তার ১৬ রানের কার্যকরী ইনিংস খেলেন। ইনিংসের শেষ দিকে স্বর্না আক্তার ১১ বলে ১৪ রানে অপরাজিত থেকে দলীয় সংগ্রহ বাড়াতে সাহায্য করেন। থাইল্যান্ডের পক্ষে চানিদা সুথিরুয়াং ১১ রানে ২ উইকেট পান। এছাড়া সুলিপর্ন লাওমি, থিপাচা পুথাওং ও সুনিদা চাতুরংরতনা প্রত্যেকে একটি করে উইকেট নিজেদের ঝুলিতে ভরেন। ৩৬ বলের ইনিংসে দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে থাইল্যান্ডকে লড়াইয়ে টিকিয়ে রাখেন নান্নাপাত কনচারোয়েনকাই। ৫১ বলে ৫৭ রানের একটি ইনিংস খেলেন তিনি। নারুয়েমল চাইওয়াই করেন ৩৩ রান। তবে দলের বাকি ব্যাটারদের ব্যর্থতায় থাইল্যান্ড জয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। বাংলাদেশের বোলারদের মধ্যে সানজিদা আক্তার মেঘলা ২৪ রান খরচায় ২ উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন। রিতু মনি ও জান্নাতুল ফেরদৌস একটি করে উইকেট নেন। জয় দিয়েও শেষ রক্ষা হলো না বাংলাদেশের মেয়েদের। এই জয়ের পরও সুপার সিক্সে ওঠার স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের।

গ্রুপ বি-তে চার ম্যাচে দুই জয় ও দুই হারে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান ৪ পয়েন্ট থাকা জিম্বাবুয়ে নেট রানরেটে এগিয়ে থেকে তৃতীয় দল হিসেবে পরের পর্বে জায়গা করে নিয়েছে। জিম্বাবুয়ের রানরেট যেখানে -০.১১১, সেখানে বাংলাদেশের ছিল -০.১৭০। একই দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে জিম্বাবুয়ের ৩৩ রানের জয়ই মূলত বাংলাদেশের বিদায় নিশ্চিত করে দেয়। সামান্য এই নেট রানরেটের ব্যবধানই কাল হয়ে দাঁড়াল সোবহানাদের সুপার সিক্স যাত্রায়। বাংলাদেশের বিদায়ে অবশ্য ভূমিকা রেখেছে জিম্বাবুয়ের জয়ও। একই দিনে নেদারল্যান্ডস নারী দলকে ৩৩ রানে হারিয়েছে তারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জয় নিয়েও সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের নারী দলের

আপডেট সময় : ০৯:৩৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬