ঢাকা ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

ছোট্ট সাজিদের অপেক্ষায় রাতভর নির্ঘুম কাটাচ্ছেন উৎসুক এলাকাবাসী

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ২১৫৫ বার পড়া হয়েছে

ছোট্ট সাজিদের অপেক্ষায় রাতভর নির্ঘুম কাটাচ্ছেন উৎসুক এলাকাবাসী। ছবি: কালবেলা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছোট্ট সাজিদের অপেক্ষায় রাতভর নির্ঘুম কাটাচ্ছেন উৎসুক এলাকাবাসী

ছোট্ট সাজিদের অপেক্ষায় রাতভর নির্ঘুম কাটাচ্ছেন উৎসুক এলাকাবাসী।
রাজশাহীর তানোর উপজেলার পাচোন্দর ইউনিয়নের কোয়েলের হাট পূর্বপাড়া বিলের মাঠ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর একটার দিকে ধানের সেই বিলের পরিত্যক্ত টিউবওয়েলের প্রায় ৪০ ফুট গভীরে গর্তে পড়ে যায় শিশু সাজিদ। মাত্র আট সেন্টিমিটার ব্যাসার্ধের চিকন সেই গর্তে পড়ে যাওয়ায় শিশুটির অস্তিত্ব খুঁজে পাচ্ছিল না উদ্ধার কর্মীরা।

    ফায়ার সার্ভিসের অনুসন্ধান ক্যামেরা ৩৫ ফুট নিচুতে গিয়ে আটকে যায়। কিন্তু শিশুটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। এজন্য উদ্ধারকর্মীরা সিদ্ধান্ত নেয় পরিত্যক্ত সেই টিউবওয়েল এর গর্তে পড়ে যাওয়া শিশুটি উদ্ধার করতে হলে গর্তের পাশেই অন্তত ৪০ ফুট এক্সকেভেটর দিয়ে মাটি সরাতে হবে। তাহলেই হয়তো বিকল্প সুরঙ্গ খুড়ে শিশুটির সন্ধান মিলবে।

শিশু সাজিদকে উদ্ধারে দুটি এক্সকেভেটর পরিত্যক্ত ডিপ টিউবওয়েলটির পশ্চিম পাশেই রাতভর মাটি খননের কাজ করতে থাকে। ছোট্ট শিশুটিকে কখন, কিভাবে উদ্ধার করা হবে সেই মহেন্দ্রক্ষণ এর অপেক্ষায় ছিল তানোরের পাচোন্দর ইউনিয়নের শত শত উৎসুক জনতা। ছোট্ট সাজিদের অপেক্ষায় রাতভর তারা নির্ঘুম কাটাচ্ছেন।

পাশের গ্রাম থেকে উদ্ধার তৎপরতা দেখতে আসা আমিনুল ইসলাম বলেন, শিশু সাজিদ গর্তে পড়ে থাকবে আর আমরা বাড়িতে ঘুমাবো, এটা হতেই পারে না। এজন্য ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতার সঙ্গে রাতভর আমরাও শিশুটির জন্য জেগে ছিলাম। যাতে ছোট্ট সাজিদ সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

শুধু আমিনুল ইসলাম নয়; তার মত শত শত মানুষ শিশুটির জন্য দোয়া করছিলেন আর বলছিলেন, আল্লাহ তুমি শিশুটিকে জীবিত অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে এক অলৌকিক ঘটনা সৃষ্টি করো।

অঘোর মন্ডল নামে আরেক বৃদ্ধ বলেন, আমরা সবাই নির্ঘুম রাত কাটাচ্ছি, আল্লাহ যেন শিশুটিকে জীবিত অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছোট্ট সাজিদের অপেক্ষায় রাতভর নির্ঘুম কাটাচ্ছেন উৎসুক এলাকাবাসী

আপডেট সময় : ১১:৫৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫