ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ হারালেন নারী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ হারালেন নারী : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা

ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ হারালেন নারী

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ হারালেন নারী

নীলফামারীতে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ হারালেন নারী।

আন্তঃ দেশীয় ট্রেন মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় কৌশলা রানী(৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বামন ডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।

কৌশলা রানী ওই এলাকার সুবোধ চন্দ্র রায়ের স্ত্রী। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জননী।

স্থানীয় ও রেলওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের রেললাইনের ধারে ছাগল বাঁধতে যান তিনি। এরপর সেখানে ছাগল বেঁধে তাদের জমি থেকে পাট শাক তুলে বাড়ি ফিরতেছিলেন তিনি।

এসময় পার্বতীপুর থেকে চিলাহাটি গামী মিতালি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন আসতেছিল। হটাৎ তিনি তার ছাগলটিকে রেললাইনের ওপর দেখতে পান।

পরে ছাগলটিকে বাঁচানো চেষ্টা করতে এগিয়ে যাওয়ার সময় ট্রেন ইঞ্জিনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাকিউল আজম বলেন, “মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!