চট্টগ্রাম এইচএসসিতে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন ছাড়াল লক্ষাধিক
- আপডেট সময় : ০৭:০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশের পর খাতা পুনঃনিরীক্ষণের হিড়িক পড়েছে। রোববার ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত বোর্ডে মোট ১ লাখ ১৭ হাজার ৬৯৯টি আবেদন জমা পড়েছে বলে নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী। এর মধ্যে সবচেয়ে বেশি ১১ হাজার ৬৬টি আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ে।
গত ৩০ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, পাসের হার মাত্র ৫২ দশমিক ০৭ শতাংশ, যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। এবারের পরীক্ষায় মোট ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ১৬৬ জন। বিশেষ করে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে শিক্ষার্থীদের বড় একটি অংশ অকৃতকার্য হয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, ইংরেজিতে অকৃতকার্যের হার ৩৪ দশমিক ২৩ শতাংশ এবং আইসিটিতে ২৬ দশমিক ৬৪ শতাংশ। সংখ্যায় যা যথাক্রমে ৩৪ হাজার ১৭৭ জন এবং ২৬ হাজার ৫৯৭ জন।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর পুনঃনিরীক্ষণের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা এখন অধীর আগ্রহে অপেক্ষায় আছেন খাতা পুনর্মূল্যায়নের এই ফলাফলের জন্য।
সূত্র: Chattogram Pratidin
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























