গলাচিপায় কালাই খেতে গরু প্রবেশ করার পিটিয়ে মেরে ফেলার অভিযোগ
- আপডেট সময় : ১২:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কালাই খেতে গরু প্রবেশ করার পিটিয়ে মেরে ফেলার অভিযোগ।
জানাগেছে, উপজেলার চরকাজল ইউনিয়নের ৯নং ওয়ার্ড চর কপালভেড়ায় কালাই খেতে গরু যায়। একে কেন্দ্র করেই নয় মাসের গাভিন গরু পিটিয়ে মেরে ফেলার অভিযোগ । একই গ্রামের হেল্লাল হাওলাদারের উপর।
অভিযোগ সূত্রে জানা যায় ইংরেজি রোজ মঙ্গলবার ৭মার্চ সবুজ খানের গরু দড়ি ছিড়ে প্রতিবেশির কালাই খেতে যায় । গরু কালাই খেতে গেলে খেতের মালিক হেল্লাল হাওলাদার লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে।
সবুজ খান বৃহস্পতিবার ৯মার্চ দুইজনকে আসামি করে অভিযোগ দায়ের করে।
গরুর মালিক সবুজ খান বলেন, আমি প্রতিবন্ধী। কৃষিকাজ করে খাই। আমার গরুটা দড়ি ছিড়া হেল্লালের খেতে গেলে লাঠি দিয়ে পিঠাইয়া মাইরা ফালায়। আমাকে গরু মাটি দেওয়ারও হুমকি দেয়।
আমি ফাড়ির দিকে যাইতে চাইলে আমারে রাস্তার উপর মারতে আসে। এলাকার লোকজন আইয়া আমারে বাড়ি পাঠাইয়া দেয়। শালিসি কইরা দিবে বলে সেই কথা কয়। এখনো কোন শালিসি করে নাই। তার পর আমি বিচার পাওয়ার আসায় চরশিবা পুলিশ ফাড়িতে অভিযোগ করি।
এবিষয় অভিযুক্ত হেল্লাল হাওলাদার মুঠোফোনে বলে, আমার উপর যে অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছে।
এবিষয় চরশিবা পুলিশ ফাড়ির অফিসার্স ইনর্চাজ (এস আই) মোকতার হোসেন বলেন,বিষয়টি খুবই দুঃখজন,তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























