গণধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা মামলার মূল আসামি ও তার এক সহযোগী গ্রেফতার
- আপডেট সময় : ১০:০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ২৬১ বার পড়া হয়েছে
গণধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা মামলার মূল আসামি ও তার এক সহযোগী গ্রেফতার
কুড়িগ্রামের রাজিবপুরে গৃহবধু ধর্ষণ, ও আত্মহত্যায় প্ররোচনা মামলায় মূল আসামি জয়নাল কসাই ও তার সহযোগী আলম কসাইকে গ্রেফতার করেছে রাজিবপুর থানা পুলিশ। শনিবার দুপুর ২ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
সম্প্রতি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কলেজপাড়া গ্রামে এক নারীর ধর্ষণের ঘটনায় বিষ খেয়ে আত্মহত্যাকে কেন্দ্র করে গতশুক্রবার (৩১ মে) রাজিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
ধর্ষণ,ও আত্মহত্যার প্ররোচনায় জয়নাল কসাই(৪৮),আলম কসাই(৪০),শুক্কুর কসাই(৫০)ও সোলেমান কসাই(২৯)কে আসামি করে মামলাটি করেন নিহতের মামা আকবর আলী।এরা সবাই রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা।
পড়ুন>>পাওনা টাকার জন্য গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ: বিচার না পেয়ে স্বামী-স্ত্রীর বিষপানে স্ত্রীর মৃত্যু
এরই প্রেক্ষিতে রাজিবপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা ও মামলার ১নং আসামি জয়নাল কসাইকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর থেকে এবং আলম কসাইকে একই উপজেলার সানন্দবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.আশিকুর রহমান বলেন, গতকাল (৩১ মে) রাতে আত্মহত্যাকারী মেয়েটির মামা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দেওয়ানগঞ্জ এলাকার পৃথক দুইটি জায়গা থেকে জয়নাল কসাই ও আলম কসাই নামের দুইজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























