কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  তাড়াশে দুঃস্থ ও অতিদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সকালে মোক্তারপাড়াস্থ দলীয় কার্যালয়ে দেশ ও জাতির কল্যান সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

পরে জেলা বিএনপির আয়োজনে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহনে একটি বণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে এন আর প্লাজার সামনে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ।

বিশেষ অতিথি ছিলেন ড্যাবের রাজশাহী বিভাগিয় সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ ইউনুছ আলী, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক সহসভাপতি সহিরুজ্জামান সাজু, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, সদর থানা বিএনপি সম্পাদক মাহাবুবার রহমান, পৌর বিএনপি সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, জেলা যুবদল সভাপতি রায়হান কবির,সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জিয়া পরিষদ কুড়িগ্রামের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পুতুল, জেলা কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সম্পাদক হাসান যোবায়ের হিমেল, স্বেচছাসেবকদলের সদস্যসচিব আরমান হোসেন, জাসাস কুড়িগ্রাম জেলা সদস্য সচিব নুর জামাল বাহাদুর সহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন,বিএনপি জনগনের দল, সংগ্রাম ত্যাগ আর আন্দোলনের মাধ্যমেই জনগনের হৃদয়ে স্থান করে নিয়েছে। আগামীদিনে নিরপেক্ষ সরকারের অধীনে ভোটে জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগনের সকল সমস্যা আগামী দিনে দুর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!