ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ নেতানিয়াহু যুগের সমাপ্তি: শপথ নিলেন ইসরায়েলের নতুন ১২০ সংসদ সদস্য গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ নওগাঁয় ২ বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৩ প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ হবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ীই: ভারত

কুড়িগ্রামে জীবন বাঁচাতে অপারেশন টেবিল থেকে থানায় গর্ভবতী নারী

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ৩৩৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে জীবন বাঁচাতে অপারেশন টেবিল থেকে থানায় গর্ভবতী নারী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে জীবন বাঁচাতে অপারেশন টেবিল থেকে থানায় গর্ভবতী নারী। এসময় মানবিকতার দৃষ্টান্ত  স্থাপন করেছেন রৌমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপকুমার সরকার।

রৌমারী উপজেলার চর বাঘমারা এলাকার আমিনুল ইসলামের স্ত্রী আমেলা বেগম (২৫)। তাদের ১২ বছরে দাম্পত্য জীবন। এই সময়ে তাদের সংসারে চার সন্তানের জন্ম হয়েছে।

এর মধ্যে বেঁচে আছেন দুই মেয়ে আর জন্মের পরে মারা গেছেন পুত্রসন্তান। বড় মেয়ে ফাতেমা বেগম (১১) ও মেঝ মেয়ে কুলসুম বেগম( ৯)। আর এক সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায়।

প্রযুক্তির সহায়তায় এই দম্পতি আগেই জানতে পেরেছেন ভূমিষ্ঠ হতে যাওয়া সন্তান কন্যা শিশু। আর এতেই সন্তান সম্ভবা আমেলা ইসলামের ওপর নেমে আসে নির্যাতন।

স্বামীসহ তার পরিবার নানাভাবে হত্যার হুমকি দিয়ে আসছিলো। যার ধারাবাহিকতা চলতেই থাকে।

গতকাল সোমবার সকালে সন্তান প্রসবের শারীরিক প্রক্রিয়া শুরু হতেই ছুটে আসেন স্থানীয় একটি ক্লিনিকে। সেখানে এসেও স্বামী আমিনুল গর্ভে থাকা নবজাতক ও প্রসূতি নারীকে হত্যার হুমকি দেন।

এই সময়ে সন্তান প্রসবের পানি ভাঙ্গতে শুরু করে, শুরু হয় প্রসব যন্ত্রণা। তাই চিকিৎসক তার অস্ত্রোপচার (সিজার) করার প্রস্তুতি নেন।

গর্ভের সন্তান ও নিজের জীবন বাঁচাতে ছুটে যান রৌমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপকুমার সরকারে কাছে।

তিনি জানান, কন্যা সন্তান হওয়ায় তার পেটের সন্তান ও নিজের জীবনের জীবনহানির আশংকা করছেন। যার জন্য নানা হুমকি দিচ্ছেন সন্তানের জন্মদাতা পিতা নিজেই।

এরপরই ওসি রূপকুমারের হস্তক্ষেপে নারীকে ফেরানো হয় হাসপাতালে আর । স্বামীকে নেওয়া হয় থানায়। কাউন্সিলিংয়ের পাশাপাশি স্ত্রী ও সন্তানের কোনো ধরনের ক্ষতি হয় এমন কাজ করতে নিষেধ করা হয়।

ভুক্তভোগী নারী একাই অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে থানায় গেছেন উল্লেখ করে উপ্পজেলা সদরের নিরাময় হাসপাতাল এন্ড ডায়গনেস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুর রহমান বলেন, আজ সকালেই এই নারী একাই প্রসব বেদনাসহ হাসপাতালে আসেন। এরপর তার স্বামীসহ কয়েকজন স্বজন আসেন।

কিন্তু মেয়ে সন্তান হওয়ার কথা আগেই জেনে যাওয়ায় তাদের দ্বন্দ্ব শুরু হয়। তখন আমরা তাদের পারিবারিক বিষয় নিজেদের মেটাতে বলি। পাশাপাশি তাদের স্থানীয় জনপ্রতিনিধিদের ডাকতে বলি। এরইমধ্যে সবার চোখ এড়িয়ে এই নারী অসুস্থ অবস্থায় থানা চলে যান। পরে পুলিশ এসে বিষয়টা সমাধান করে।

ক্লিনিকটির পরিচালক আরও বলেন, এই নারী ভর্তি হওয়ার পরেই সিজারের প্রস্তুতি নেওয়া হয়। পরবর্তীতে এই সব কারণে এখানে আমরা রাখিনি। কারণ শুরুতে সিজার হলে এখানেই হতো। রোগীর পানি ভাঙ্গতে ছিলো। কিন্তু গর্ভবতী নারীর আশঙ্কা ছিলো তার স্বামী ক্ষতি করতে পারে।

কিন্তু থানা পুলিশসহ বিভিন্ন পক্ষকে বিষয়টি জানিয়ে সমাধান করতে ৯ ঘন্টা দেরি হয়ে যায়। ফলে পেটে থাকা নবজাতকের হার্ডবিট কমে যাচ্ছিলো। তাই আমরা অন্য হাসপাতালে পাঠিয়ে দেই। বাচ্চা জন্মের পরে কোনো ঝুঁকি তৈরি হলে রৌমারিতে এন এস ইউ নেই। তাই অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ যতটা জানতে পেরেছি শেরপুরের একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়েছে। সেখানে তার সিজার চলছে।

শেরপুরের একতা বন্ধন নামের একটি বেসরকারি ক্লিনিকের কর্তব্যরত এক চিকিৎসক জানান, রাত ১১টা.৩৫ মিনিটে এই দম্পতির একটি কন্যা শিশু জন্মগ্রহন করে। বাচ্চার অবস্থা ভালো। মা কিছুটা মানসিকভাবে দুর্বল ও শারিরীকভাবে একটু অসুস্থ।

এ বিষয়ে রৌমারি থানার ওসি রুপকুমার সরকার বলেন, বিকেলের দিকে হঠাৎ এক নারী আমার কাছে এসে বলেন, বারবার মেয়ে সন্তান হওয়ায় তার স্বামী তাকে ও তার সন্তানকে হত্যার চেষ্টা করছে। বিষয়টি আমলে নিয়ে ওই নারীর অভিযোগ শুনি।

তখন জানতে পারি এই নারী হাসপাতাল থেকে প্রায় দেড় কিলোমিটার হেটে থানায় এসেছেন স্বামী ও তার পরিবারের হাত থেকে তাঁকে বাঁচাতে।

বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক হওয়ায় থানা থেকে নারী পুলিশ ওই নারী সহ হাসপাতালে পাঠানো হয়। স্বামীকে থানায় আনা হয়। পরবর্তীতে বারবার কন্যা সন্তান হওয়ার পেছনে মায়ের কোনো ভূমিকা নেই ।

এ ক্ষেত্রে বাবার শুক্রাণুর ক্রোমোজম দায়ী উল্লেখ করে এই সম্পর্কে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন তথ্য দিয়ে কাউন্সিলিং করা হয়। এরপর ওই বাবা তার ভুল বুঝতে পেরে এ ধরনের কাজ না করার প্রতিশ্রুতি দেন।

ভুক্তভোগীর স্বামী আমিনুল ইসলাম বলেন,শুরুতে বিষয়টি আমি বুঝিনি। ওসি স্যার বুঝানোর পর এখন বুঝছি। মাইয়া বাচ্চা হইছে আমি খুশি। আমি আর আমার স্ত্রীরে কিছু বলবো না ।

ভুক্তভুগি নারী আমেলা বেগম শারিরীক ভাবে কিছুটা অসুস্থ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সর্বশেষ পরিস্থিতি জানতে ওসি রূপ কুমার সরকারকে ফোন করলে তিনি বলেন ঐ নারী ও নবজাতক সুস্থ আছেন, আমি মানবিক কারণে সার্বক্ষনিক খোঁজ রাখছি । স্থানীয় একটি এনজিও ঐ পরিবারের সহায়তায় এগিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “কুড়িগ্রামে জীবন বাঁচাতে অপারেশন টেবিল থেকে থানায় গর্ভবতী নারী”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে জীবন বাঁচাতে অপারেশন টেবিল থেকে থানায় গর্ভবতী নারী

আপডেট সময় : ০২:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩