বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী একটি হাইস মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কাউনিয়া উপজেলার একই পরিবারের ৪ জনের মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম। পরিবারের লোকজনের গগণ বিদারী কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠছে।
নিহতরা পরিবারের লোকজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একটি হাইস মাইক্রো গাড়ি ভাড়া করে একই পরিবারের ১৭ জন সদস্য ঢাকা থেকে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের গাজীর হাট তালুক শাহবাজ গ্রামের বাড়িতে ফিরছিলেন।
কিন্ত বিধিবাম, বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ছোনকা কলেজ সড়কে বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে পৌঁছিলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনে ধাক্কা লেগে মাইক্রোবাসে থাকা ১৭ জন যাত্রীর মধ্যে ৪ জন যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় রংপুরের কাউনিয়ার উপজেলার তালুক শাহাবাজ গ্রামের একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। এরা হলেন শহিদুল ইসলামের মেয়ে তায়েবা(১২ ), তৈয়ব আলীর ছেলে গামেন্টস কর্মী মমিনুল ইসলাম রিন্টু(৪৮) তার স্ত্রী মর্জিনা বেগম (৪০)এবং তার বোন তফছিরন বেগম বিউটি(৪০)
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পরিবারের সদস্য দের সাথে ঈদ করতে
রংপুরের কাউনিয়া উপজেলার গ্রামের বাড়িতে একটি হাইস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৩০৪১) যোগে বাড়ীতে ফিরছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে ভবানীপুর ছোনকা এলাকায় পৌঁছালে দ্রুতগতির মাইক্রোবাস টির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের মাঝখানের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১ জন নিহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ৯ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই পরিবারের অন্যান্য আহতরা হলেন শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম (৩০)। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি নজমুল হক শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সাথে যোগাযোগ করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply