কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছেলেধরা আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে নেওয়াশী ইউনিয়নের কাশির ডারা এলাকায়।
১৭মার্চ মঙ্গলবার ভোর বেলায় মৃত আব্দুল আজিজ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাগেছে, সে বিভিন্ন এলাকায় চুরি করে থাকে। তার কাছে একটি চুরি করা মোবাইল পাওয়া গেছে।
আলহাজ্ব আব্দুল গণি বলেন, আমার ভাতিজা হায়দার আলীর স্ত্রী সেহরির সময় তার শিশু বাচ্চা হাসি বুন্নাহার (২) আমার স্ত্রীর নিকট রেখে রান্নার কাজে ব্যস্ত ছিলো।
এ সময় ছিন্তাইকারী ইউছুফ ঘরে ডুকে শিশু হাসি বুন্নাহারকে মুড়ি দেখিয়ে হাত ধরে টেনে নিয়ে যেতে চেষ্টা করে। আমার স্ত্রীর টের পেয়ে চিৎকার করে। তার চিৎকারে আমি ঘুম থেকে উঠে দেখি ছিনতাইকারী লাঠি হাতে বাহিরে চলে যাচ্ছে।
পরবর্তীতে স্থানীয়দের সহোযোগিতায় তাকে আটক করা হয়। পরে থানা প্রশাসনকে সংবাদ দিলে নাগেশ্বরী থানা পুলিশ এসে ছিনতাইকারী ইউছুফ আলীকে নিয়ে যায়।
ইউছুফ আলী বুখদা ইউনিয়নের আব্দুর রহিম এর পুত্র বলে স্বীকার করে।
নাগেশ্বরী থানা প্রশাসন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply