ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৬:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

কাউনিয়ায় ট্রাকচাপায় নিহত সাইফুল ইসলাম।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরের কাউনিয়া উপজেলায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন।

​রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়ার ভেলুপাড়া বাজার সংলগ্ন ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত সাইফুল ইসলাম (৩০) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান বাজার সংলগ্ন নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে। তিনি পেশায় প্রাণ-আরএফএল কোম্পানির ডিলার হিসেবে কর্মরত ছিলেন।

পড়ুন>>বিটিআরসির চেয়ারম্যান পদে ওয়াহিদ-উজ-জামানকে নিয়োগ

​পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় কোম্পানির একটি মিটিংয়ে যোগদানের উদ্দেশ্যে রাজারহাট থেকে মোটরসাইকেলে করে রংপুরের দিকে যাচ্ছিলেন, পথিমধ্যে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়ার ভেলুপাড়া বাজার সংলগ্ন ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান।

পড়ুন>>ডোমারে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু

​খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি বাদল কুমার মন্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৬:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬