কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের রাশিফল আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নানিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল সমাবেশ জুলাইয়ের চেতনায় রাণীশংকৈল: সংবর্ধিত হলেন জুলাই যোদ্ধারা, ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভে ন্যায়বিচারের দাবি ভূরুঙ্গামারীর ধামেরহাটে ইয়াবাসহ আটক ব‍্যক্তির ১মাসের কারাদন্ড জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

কাউনিয়া (রংপুর) থেকে কুদ্দুছ বসুনীয়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

 

কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

 

 

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে রংপুরের কাউনিয়ায় গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট।

 

 

বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাউনিয়া উপজেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

পড়ুন>> ভূরুঙ্গামারীর ধামেরহাটে ইয়াবাসহ আটক ব‍্যক্তির ১মাসের কারাদন্ড

 

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাউনিয়া উপজেলা আমীর মো. আব্দুস সালাম সরকার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, জামায়াতের উপজেলা সেক্রেটারি মো. ফজলুর রহমান ফারুক, ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখার প্রচার সম্পাদক মো. মুক্তারুল ইসলাম, উপজেলা সদস্য জুয়েল রানা, বালাপাড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান, হারাগাছ ইউনিয়নের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ সাইফুল ইসলাম, কুর্শা ইউনিয়নের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ সুবাহান মিয়া, টেপামধুপুর ইউনিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল খালেক, সহযোগী অধ্যাপক মো. আতাউর রহমান, নাজমুল হাসান নান্নু এবং জাতীয় যুবশক্তি কাউনিয়া উপজেলার মোসলেম উদ্দিনসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পড়ুন>> দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে নিখোঁজ ১

সমাবেশে বক্তারা বিগত সরকারের শাসনামলে সংঘটিত বিভিন্ন জুলুম-নির্যাতনের অভিযোগ তুলে ধরেন। তারা জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!