রংপুরের কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ ছকিল উদ্দিন(৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে ওই মাদক ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে রোববার রাতে স্থানীয় লোকজন উপজেলার হারাগাছ ইউনিয়নের ঠাকুরদাস জামতলা বাজারে ইয়াবা ট্যাবলেট(অ্যামফিটামিন) বেচা কেনার সময় স্থানীয় লোকজন মাদক ব্যবসায়ী ছকিল উদ্দিন (৫২)কে ৩২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনা স্থলে গিয়ে মাদক ব্যবসায়ী ছকিল উদ্দিন (৫২) কে আটক করে থানায় নিয়ে আসে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি শিয়াব উদ্দিন বলেন আটক ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply