ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ২৪ নাবিক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ২৪ নাবিক : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি ও ফাঁড়ির সংখ্যা বেড়ে ৫৯২ নাগেশ্বরী দক্ষিণ ব্যাপারিহাটে অজ্ঞাত লাশের সন্ধান ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ২৪ নাবিক গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুন রামপালের বিয়ের নেপথ্যের গল্প খুলনার বটিয়াঘাটায় মহাসড়কের পাশে সবজি বিক্রি করে স্বাবলম্বী লতা রায় বিইউবিটিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ: আবেদনের সুযোগ ৩০ আগস্ট পর্যন্ত মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশরের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ চুক্তি সই কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ চারজনের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফিরেছে

ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ২৪ নাবিক

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

 

ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ২৪ নাবিক

ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। পানামার পতাকাবাহী জাহাজটি ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে আকরিক লোহা নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

 

গত ২০ আগস্ট রওনা হওয়ার পর ২২ আগস্ট সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয় পুরমের ‘মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার’ জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। জাহাজটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেড’ থেকে জরুরি বার্তা পাওয়ার পর উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

ডুবে যাওয়া জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি, তিনজন মিয়ানমারের এবং ২০ জন চীনের নাগরিক। জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘মেরিনট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, জাহাজটি নিখোঁজ হওয়ার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

 

অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য কোস্ট গার্ডের জাহাজ ‘বরাদ’, ‘আনমোল’ এবং ‘বিজীত’-কে দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ নাবিকদের উদ্ধারের কোনো তথ্য পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ওড়িশা থেকে আকরিক লোহা বোঝাই করে জাহাজটি ২০ আগষ্ট সিঙ্গাপুরের দিকে রওনা হয়েছিল। এখন পর্যন্ত নাবিকদের উদ্ধারের কোন খবর জানা যায়নি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!