এবার রাজধানীতে রাসেল ভাইপার সাপের দেখা মিলল
- আপডেট সময় : ০৬:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ২৬৬ বার পড়া হয়েছে
এবার রাজধানীতে রাসেল ভাইপার সাপের দেখা মিলল
এবার রাজধানী ঢাকার মিরপুরে রাসেল ভাইপার আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার (১ জুলাই) সকালে মিরপুর ১ নম্বর চিড়িয়াখানা রোডের একটি বাসায় রাসেল ভাইপার সাপ মারা হয়। এ ঘটনার পরই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শাহ আলী থানার এসআই শাহিদুল ইসলামের চিড়িয়াখানা রোডস্থ বাসার বাথরুমে একটি সাপ দেখা যায়। পরে সাপটি পিটিয়ে মারা হয়। এ সময় এসআই শাহিদুল থানায় ডিউটিতে ছিলেন।
এ বিষয়ে এসআই শাহিদুল ইসলাম জানান, সকালে ডিউটিতে থাকা অবস্থায় আমার স্ত্রী ফোন করে বলে বাথরুমে একটি সাপের বাচ্চা দেখে পিটিয়ে মারা হয়েছে। আমি সাপের ছবি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলি। সাপ দেখে মনে হলো এটি রাসেল ভাইপারের বাচ্চা।
দেখতে হুবহু রাসেল ভাইপারের মতো। পরিচিত অনেকে দেখে নিশ্চিত হয়েছেন এটি রাসেল ভাইপার। সাপের ছবি ফেসবুকে দেওয়ার পর অনেকে রাসেল ভাইপার বলে নিশ্চিত করেছেন।
এখন সাপটি কোথায় আছে- জানতে চাইলে তিনি জানান, এটা তো বাচ্চা সাপ। মারার পর সাপটি কাক নিয়ে গেছে।
এ বিষয়ে শাহ আলী থানার ওসি তারিকুজ্জামান বলেন, থানার এক কর্মকর্তার বাসায় একটি সাপ পাওয়া গেছে। সাপ দেখামাত্র ওই কর্মকর্তার স্ত্রী ও ছেলে মিলে সাপটিকে পিটিয়ে মেরেছেন। আমি সাপটির ছবি দেখেছি। তবে রাসেল ভাইপার কি না নিশ্চিত না।
স্থানীয় বাসিন্দা মনির সাংবাদিকদের জানান, মিরপুরে রাসেল ভাইপারের দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখানে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন ও তুরাগ নদী রয়েছে। তথ্য সুত্র
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























