ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন গাজায় ইসরায়েলকে অস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ ভারতের: প্রতিবেদন রূপপুরের ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিয়ে যা জানাল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ, ভোট ২৯ অক্টোবর বইয়ের দোকানে হামলা ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ করার দাবি উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’: ফিফার অভিযোগ অর্থ মন্ত্রণালয়ের সিসিপ প্রকল্পে অফিসার নিয়োগ: আবেদনের নিয়ম আল-আকসায় বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশে কাতারের তীব্র নিন্দা নড়াইলে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর দেহ উদ্ধার দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন দপ্তরে বদলি

এবার রাজধানীতে রাসেল ভাইপার সাপের দেখা মিলল 

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ২৬৩ বার পড়া হয়েছে

এবার রাজধানীতে রাসেল ভাইপার সাপের দেখা মিলল 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার রাজধানীতে রাসেল ভাইপার সাপের দেখা মিলল

এবার রাজধানী ঢাকার মিরপুরে রাসেল ভাইপার আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার (১ জুলাই) সকালে মিরপুর ১ নম্বর চিড়িয়াখানা রোডের একটি বাসায় রাসেল ভাইপার সাপ মারা হয়। এ ঘটনার পরই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, শাহ আলী থানার এসআই শাহিদুল ইসলামের চিড়িয়াখানা রোডস্থ বাসার বাথরুমে একটি সাপ দেখা যায়। পরে সাপটি পিটিয়ে মারা হয়। এ সময় এসআই শাহিদুল থানায় ডিউটিতে ছিলেন।

এ বিষয়ে এসআই শাহিদুল ইসলাম জানান, সকালে ডিউটিতে থাকা অবস্থায় আমার স্ত্রী ফোন করে বলে বাথরুমে একটি সাপের বাচ্চা দেখে পিটিয়ে মারা হয়েছে। আমি সাপের ছবি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলি। সাপ দেখে মনে হলো এটি রাসেল ভাইপারের বাচ্চা।

দেখতে হুবহু রাসেল ভাইপারের মতো। পরিচিত অনেকে দেখে নিশ্চিত হয়েছেন এটি রাসেল ভাইপার। সাপের ছবি ফেসবুকে দেওয়ার পর অনেকে রাসেল ভাইপার বলে নিশ্চিত করেছেন।

এখন সাপটি কোথায় আছে- জানতে চাইলে তিনি জানান, এটা তো বাচ্চা সাপ। মারার পর সাপটি কাক নিয়ে গেছে।

এ বিষয়ে শাহ আলী থানার ওসি তারিকুজ্জামান বলেন, থানার এক কর্মকর্তার বাসায় একটি সাপ পাওয়া গেছে। সাপ দেখামাত্র ওই কর্মকর্তার স্ত্রী ও ছেলে মিলে সাপটিকে পিটিয়ে মেরেছেন। আমি সাপটির ছবি দেখেছি। তবে রাসেল ভাইপার কি না নিশ্চিত না।

স্থানীয় বাসিন্দা মনির সাংবাদিকদের জানান, মিরপুরে রাসেল ভাইপারের দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখানে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন ও তুরাগ নদী রয়েছে। তথ‍্য সুত্র

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এবার রাজধানীতে রাসেল ভাইপার সাপের দেখা মিলল 

আপডেট সময় : ০৬:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪