ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলাভিত্তিক হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি সচিব মার্কিন জ্বালানি কোম্পানির ওপর হামলার হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি অভিনয়ের প্রয়োজনে বোটক্স এড়িয়ে চলছেন অস্কারজয়ী জেনিফার লরেন্স ২০২৬ সালের সমৃদ্ধি সূচকে বিশ্বসেরা কাতারের অভাবনীয় সাফল্য খুলনায় সন্ত্রাসী আরমান বাহিনীর প্রধান গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র ও গুলি দেশে ফিরলে বিমানবন্দরেই জীবনের ঝুঁকি রয়েছে: শেখ হাসিনা সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের টাকা ফেরত শুরু, ছয় দিনে ৭৫ হাজার আবেদন ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের জন্য নতুন সম্মানী ও কল্যাণ নীতিমালা ঘোষণা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬

সৃষ্টি জবস ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নিয়োগ সংক্রান্ত সাধারণ তথ্যইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তাদের বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ২৭টি পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। পদভেদে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ থেকে ৫০ বছর নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬।

পদের বিবরণ ও যোগ্যতা

১. পরিচালক (গ্লোবাল এনগেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন): ১টি পদ। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। সিনিয়র প্রশাসনিক পদে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক।

২. চিফ টেকনোলজি অফিসার: কম্পিউটার সায়েন্স, আইটি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। স্নাতকোত্তর বা উচ্চতর পেশাগত ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা এবং টেকনিক্যাল নেতৃত্বে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. রিসার্চ অফিসার: সংশ্লিষ্ট বিষয়ে এমএ, এমএসসি বা সমমানের ডিগ্রি এবং ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।

৪. সিনিয়র ডিপার্টমেন্টাল অফিসার: ৪টি পদ। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

৫. সিনিয়র ল্যাব অফিসার (সিএসই—ডিজিটাল সিস্টেমস ল্যাব): সিএসই বা ইইই বিষয়ে স্নাতক ডিগ্রি। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার। হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৬. সিনিয়র ল্যাব অফিসার (সিএসই): ৩টি পদ। সিএসই বিষয়ে স্নাতক ডিগ্রি। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার। হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

৭. সিনিয়র ল্যাব অফিসার (পদার্থবিজ্ঞান): ফিজিক্স বা অ্যাপ্লায়েড ফিজিকস বিষয়ে এমএসসি ডিগ্রি। থিসিস বা গবেষণার অভিজ্ঞতা এবং ল্যাবরেটরিতে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৮. সিনিয়র ল্যাব অফিসার (ফার্মেসি): ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। ল্যাব যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও ল্যাব সহকারী হিসেবে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৯. অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার: ২টি পদ। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি। অ্যাকাউন্টস, ফাইন্যান্স বা অডিট বিভাগে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১০. সিকিউরিটি ইন্সপেক্টর: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (ন্যূনতম দ্বিতীয় বিভাগ)। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

১১. আইসিএস অ্যাসিস্ট্যান্ট: সিএসই বা আইটি বিষয়ে ডিপ্লোমা। স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার। ইউজার সাপোর্ট, নেটওয়ার্ক ইনস্টলেশন ও ট্রাবলশুটিংয়ে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১২. লিফট অপারেটর: এসএসসি বা সমমান পাস। লিফট পরিচালনার প্রশিক্ষণ সনদ থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

১৩. মেসেঞ্জার: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বিস্তারিত এখানে দেখুন

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!