ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

‘আ.লীগ ছাড়া রাজনীতি জমছে না’ -বিএনপি নেতা আকবর হোসাইন

সৃষ্টি নির্বাচন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে

বিএনপি নেতা আকবর হোসাইন।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘আ.লীগ ছাড়া রাজনীতি জমছে না’ -বিএনপি নেতা আকবর হোসাইন

সিলেট জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রচার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আকবর হোসাইনের দুটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গল ও বুধবার (৩ ও ৪ ফেব্রুয়ারি) তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এসব পোস্ট দেন, যা দ্রুত ভাইরাল হয়।

প্রথম পোস্টে আকবর হোসাইন লেখেন, “আওয়ামী লীগবিহীন নির্বাচন জমে উঠছে না। একতরফা নির্বাচনে মজা পাচ্ছি না। তারেকময় বাংলাদেশে ২৬০ প্লাস আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে।” অন্য একটি পোস্টে তিনি উল্লেখ করেন, “দেশে রাজনীতি টিকিয়ে রাখতে আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া বিকল্প নেই। এই সব…দিয়ে রাজনীতি চলবে না।”

পড়ুন>>সুনামগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ১জন গ্রেফতার

এই মন্তব্যগুলো ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হলে বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন আকবর হোসাইন।

তিনি বলেন, “আমি কখনো বলিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমরা কোনো দলের রাজনীতি নিষিদ্ধ হোক—এটা চাই না।”
তিনি আরও ব্যাখ্যা করেন, বর্তমানে দেশে যে রাজনৈতিক চর্চা চলছে, বিএনপির পর যারা রাজনীতি করছে তারা প্রপার ওয়েতে রাজনীতি করতে পারছে না। দেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পড়ুন>> জামায়াত-বিএনপির সংঘর্ষ: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আকবর হোসাইন বলেন,“আমার পোস্টের অর্থ ছিল,বাংলাদেশে রাজনীতি করতে হলে আরেকটি শক্তিশালী বিরোধী দল দরকার। বর্তমানে যারা আছে, তারা সেই জায়গাটা পূরণ করতে পারছে না। সে ক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প হচ্ছে আওয়ামী লীগ।”

এছাড়া তিনি জানান, আওয়ামী লীগ আমলে যারা বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কিত, দণ্ডিত বা অপরাধে জড়িত ছিলেন, তাদের বিচারের আওতায় এনে বৃহৎ একটি জনগোষ্ঠীর রাজনৈতিক পুনর্বাসনের কথাই বোঝাতে চেয়েছেন তিনি।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন,“আকবর হোসাইন কী পোস্ট দিয়েছেন, তা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিচ্ছি।” তথ‍্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘আ.লীগ ছাড়া রাজনীতি জমছে না’ -বিএনপি নেতা আকবর হোসাইন

আপডেট সময় : ০৮:৪৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬