আল-আকসায় বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশে কাতারের তীব্র নিন্দা
- আপডেট সময় : ০২:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
অবরুদ্ধ জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় বসতিস্থাপনকারীদের অব্যাহত অনুপ্রবেশের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে কাতার। গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক সরকারি বিবৃতিতে এই কঠোর অবস্থান জানানো হয়। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, ইসরায়েলি বাহিনীর ছত্রছায়ায় পবিত্র মসজিদে এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন এবং মানবিক আইনের চরম লঙ্ঘন। এটি বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল। বিবৃতিতে আরও বলা হয়, পবিত্র আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য একান্ত ইবাদতের স্থান।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এ ধরণের উসকানিমূলক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের বর্তমান ভঙ্গুর পরিস্থিতিতে নতুন করে সংঘাত ও সহিংসতার জন্ম দিতে পারে। যা ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের চলমান প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করবে। জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনি মর্যাদা পরিবর্তনের যে কোনো একতরফা প্রচেষ্টা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ এবং অগ্রহণযোগ্য বলে দোহা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে।
বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনিদের ওপর চলমান নির্যাতন বন্ধ এবং জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে কাতার। দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত এবং ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত সংগ্রামের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটি। ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে অবিচল অবস্থান।
সূত্র: গালফ বাংলা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























