আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, সীমান্তে ফের উত্তাপ
- আপডেট সময় : ০৩:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, সীমান্তে ফের উত্তাপ
আফগানিস্তানের অভ্যন্তরে ১০টি আলাদা স্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির দাবি অনুযায়ী, ড্রোন সংরক্ষণ ও নিক্ষেপের কেন্দ্রগুলোকে লক্ষ্য করেই মূলত এই অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনার ফলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
ইসলামাবাদের অভিযোগ, সীমান্ত সংলগ্ন এলাকায় সক্রিয় সন্ত্রাসীদের মদদ দিচ্ছে কাবুল। তবে তালেবান সরকার পাকিস্তানের এই বক্তব্য সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। তারা উল্টো এই ঘটনাকে পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, সুপরিকল্পিত ও সুনির্দিষ্ট এই হামলা শুধুমাত্র চিহ্নিত সামরিক লক্ষ্যবস্তুগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























