৫ জুয়ারিকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ
- আপডেট সময় : ০৬:৫৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ২৩৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়িতে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ০৫ জুয়ারিকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার সংলগ্ন শফিয়ার রহমানের বাড়ীতে জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়াড়িকে গ্রেফতার করে থানা পুলিশ ।
গ্রেপ্তারকৃতরা হলেন চর ভুরুঙ্গামারীর নতুন হাট এলাকার আনছার আলীর পুত্র শাফিয়ার রহমান (৩৫) রাজা মাহমুদ এর ছেলে ছদরুল (৫৫ ) দক্ষিণ তিলাই এলাকার মোহাম্মদ আনার আলীর পুত্র আশরাফুল ইসলাম (৪২)
নতুনহাট এলাকার আবু বকর সিদ্দিক এর পুত্র শহিদুল ইসলাম (৪০) ইসলামপুর এলাকার মহোর মন্ডলের ছেলে আফজাল হোসেন (৩৫)।
পুলিশ সুত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে রাতে থানা পুলিশের একটি দল নতুনহাট বাজার সংলগ্ন শাফিয়ার রহমানের বাড়ীতে অভিযান পরিচালনা করেন।
এসময় বাড়িতে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করা হয়েছে। এসময় আটককৃতদের কাছ জুয়া খেলার সরঞ্জাম সহ ৪টি মোবাইল সেট ও নগদ ৩১৫০০ টাকা উদ্ধার করা হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, আটককৃতদের নামে মামলা দিয়ে আদালতের প্রেরণ করা হয়েছে।

























