১৭জুন আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি
- আপডেট সময় : ১১:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে
১৭জুন আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি
১৭ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৬৮তম (অধিবর্ষে ১৬৯তম) দিন। বছর শেষ হতে আরো ১৯৭ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
৬৫৬ – খলিফা হজরত উসমান (রা.) বিদ্রোহী ঘাতকের হাতে নিহত হন।
১৪৬২ – শুলে চড়ানোর জন্য কুখ্যাত ৩য় ভলাদ তুর্কী সম্রাট ২য় মাহমুদকে গুপ্তহত্যা করার প্রচেষ্টা চালান, এর ফলে মাহমুদ ওয়াল্লাচিয়া এলাকা ছেড়ে যেতে বাধ্য হন।
১৪৯৭ – ডেপ্টফোর্ডের সেতুর যুদ্ধে ইংল্যান্ডের রাজা ২য় হেনরির সেনাদের হাতে মাইকেল আন গফের সেনাবাহিনীর পরাজয় ঘটে।
১৫৬৭ – স্কটিশ বিদ্রোহীদের হাতে স্কটরানী ম্যারি বন্দী।
১৫৭৬ – হল্যান্ডের স্বাধীনতাকামী আন্দোলনের নেতা উইলিয়াম সিলেন্ডি স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেন।
১৫৭৯ – স্যার ফ্রান্সিস ড্রেক নিউ আলবিত্তনে কর্তৃক ইংল্যান্ডের সার্বভৌমত্ব ঘোষণা।
১৬৩১ – মুমতাজ মহল, মোগল সম্রাট শাহজাহান এর স্ত্রী এর মৃত্যু। মুমতাজ মহলের স্মরণে শাহজাহান তাজমহল নির্মাণ করান ।
১৭৫৬ – নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ দখল থেকে কলকাতা পুনরুদ্ধারে অভিযান চালান।
১৭৭৫ – বাংকার হিলে আমেরিকার প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু।
১৮৮৫ – নিউইয়র্ক বন্দরে স্ট্যাচু অব লিবার্টি দাঁড় করানো হয়।
১৯০৫ – লন্ডনে টেমস নদীর ওপর বাষ্পীয় নৌপরিবহন চলাচল শুরু হয়।
১৯২৫ – জেনেভায় জীবাণু ও রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধকরণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪০ – সোভিয়েত ইউনিয়ন লাতভিয়া দখল করে নিয়েছিল।
১৯৪৩ – আমেরিকার রাজনীতিবিদ নিউট গিংগ্রিট জন্মগ্রহণ করেন। তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের একজন মনোনয়ন পদপ্রার্থী।
১৯৪৪ – আইসল্যান্ডের জনগণ ডেনমার্ক থেকে পুরোপুরি স্বাধীনতা লাভ করে এবং প্রতি বছর এই দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে।
১৯৫৫ – পল্টন ময়দানের জনসভায় মওলানা ভাসানী কর্তৃক পাকিস্তানকে আসসালামু আলাইকুম জ্ঞাপন।
১৯৬৭ – চীন প্রথম হাইড্রোজেন বোমা তৈরী করে।
১৯৯১ – দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে গৃহীত আইনের বলে বর্ণবৈষম্যের অবসান ঘটে।
১৯৯৬ – দক্ষিণ এশিয়া উন্নয়ন তহবিল প্রতিষ্ঠা করা হয়।
১৯৯৯ – কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নবনির্বাচিত প্রেসিডেন্ট থাবো এমবেকির কাছে দ. আফ্রিকার ক্ষমতা হস্তান্তর করে বিদায়।
জন্ম
১৬৩১ – গওহর আরা বেগম, মোগল রাজকন্যা এবং সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মুমতাজ মহলের চৌদ্দতম এবং সর্বকনিষ্ঠ সন্তান। (মৃ. ১৭০৬)
১৮৮২ – ইগর স্ট্রাভিনস্কি, রাশিয়ান পিয়ানোবাদক, সুরকার এবং কন্ডাক্টর। (মৃ. ১৯৭১)
১৮৯৮ – এম. সি. এশ্যর, একজন ওলন্দাজ চিত্রলেখ শিল্পী।
১৯০২ – অ্যালেক হারউড, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। (মৃ. ১৯৮২)
১৯০৪ – রাফ বেলামি, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৯১)
১৯২০ – সেতসুকো হারা, জাপানি অভিনেত্রী। (মৃ. ২০১৫)
১৯২৪ – অধ্যাপক অম্লান দত্ত, প্রখ্যাত অর্থনীতিবিদ চিন্তাবিদ। (মৃ.১৮/০২/২০১০)
১৯২৯ – তিগ্রেন পেত্রোসিয়ান, আর্মেনিয়ান দাবা খেলোয়াড়। (মৃ. ১৯৮৪)
১৯৩০ –
অনুপ কুমার, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।(মৃ.০৩/০৯/১৯৯৮)
ব্রায়ান স্ট্যাথাম, ইংলিশ ক্রিকেটার। (মৃ. ২০০০)
১৯৪০ – জর্জ অ্যাকারলফ, মার্কিন অর্থনীতিবিদ।
১৯৪২ – মোহাম্মেদ এল বারাদেই, মিশরের একজন উপরাষ্ট্রপতি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর ডিরেক্টর জেনারেল।
১৯৪৫ – টমি ফ্র্যাংক্স, মার্কিন সেনাপতি।
১৯৬৪ – স্টিভ রোডস, সাবেক ইংলিশ ক্রিকেটার ও কোচ।
১৯৭৩ – লিয়েন্ডার পেজ, ভারতীয় টেনিস খেলোয়াড়।
১৯৮০ – ভেনাস উইলিয়ামস, আমেরিকান পেশাদার মহিলা টেনিস খেলোয়াড়।
১৯৮১ – শেন ওয়াটসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৮১ – অমৃতা রাও, একজন মডেল এবং হিন্দী চলচ্চিত্রের নায়িকা।
১৯৮৫ – মার্কোস বাগদাতিস, সাইপ্রিয় পেশাদার টেনিস খেলোয়াড়।
১৯৮৭ – কেন্ড্রিক লামার, মার্কিন র্যাপার এবং গীতিকার।
১৯৮৮ – স্টেফানি রাইস, অস্ট্রেলিয়ান সাঁতারু।
১৯৯০ – জর্ডান হেন্ডারসন, ইংলিশ ফুটবলার।
১৯৯৫ – ক্লেমোঁ লংলে, ফরাসি ফুটবলার।
১৯৯৭ – কেজে অপা, নিউজিল্যান্ডের একজন অভিনেতা।
মৃত্যু
৬৫৬ – উসমান ইবন আফফান, ইসলামের তৃতীয় খলিফা। (জ. ৫৭৯)
১৬৩১ – মুমতাজ মহল, মোগল সম্রাট শাহজাহান এর স্ত্রী। মুমতাজ মহলের স্মরণে শাহজাহান তাজমহল নির্মাণ করেন। (জ.২৭/০৪/১৫৯৩)
১৬৭৪ – জীজা বাঈ, মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজির মাতা। (জ. ১৫৯৮)
১৮৩৯ – লর্ড উইলিয়াম বেন্টিংক, ব্রিটিশ সামরিক কর্মকর্তা ও প্রশাসক। (জ. ১৭৭৪)
১৮৫৮ – লক্ষ্মী বাঈ, ঝাঁসির রাণী ও ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পথিকৃৎ। (জ.১৯/১১/১৮২৮)
১৯২৮ – সমাজসেবক, সংস্কারক, সাংবাদিক, কবি ও প্রাবল্ধিক উৎকলমণি গোপবন্ধু দাস। (জ.০৯/১০/১৮৭৭)
১৯৩২ – স্বাধীনতা সংগ্রামী অনিলকুমার দাস।(জ.১৯০৬)
১৯৪০ – আর্থার হার্ডেন, ইংরেজ প্রাণরসায়নবিদ। (জ. ১৮৬৫)
১৯৬০ – ফরাসি কবি পিয়ের রভের্দি।
১৯৭৬ – হাবীবুর রহমান, বাঙালি কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক। (জ. ১৯২৩)
১৯৭৯ – হুবার্ট অ্যাশটন, ইংলিশ ক্রিকেটার এবং রাজনীতিবিদ। (জ. ১৮৯৮)
১৯৮৫ – জর্জিয়া হেল, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী। (জ. ১৯০০)
১৯৯৬ – টমাস স্যামুয়েল কুন, মার্কিন বুদ্ধিজীবী। (জ. ১৯২২)
২০০১ – ডোনাল্ড জেমস ক্র্যাম, মার্কিন রসায়নবিদ। (জ. ১৯১৯)
২০০৬ – আনোয়ার পারভেজ, বাংলাদেশী সুরকার, সঙ্গীত পরিচালক, ও সঙ্গীতজ্ঞ।
২০০৯ – গাজীউল হক, বাংলাদেশী লেখক, বুদ্ধিজীবী ও ভাষাসৈনিক। (জ. ১৯২৯)
২০১২ – রডনি কিঙ, আমেরিকান পুলিশ বর্বরতার শিকার। (জ. ১৯৬৫)
২০১২ – ফৌজিয়া ওয়াহাব, পাকিস্তানি অভিনেত্রী ও রাজনীতিবিদ। (জ. ১৯৫৬)
২০১৩ – আতিকুল হক চৌধুরী, বাংলাদেশী নাট্যকার ও প্রযোজক। (জ. ১৯৩০)
২০১৯ – মুহাম্মাদ মুরসি, মিশরীয় প্রকৌশলী, শিক্ষায়তনিক ও রাজনীতিক, এবং মিশরের ৫ম রাষ্ট্রপতি। (জ. ১৯৫১)






















