১৪২২ টন ফ্লাইএ্যাশ বোঝাই লাইটার জাহাজ শিপসা নদী গর্ভে ডুবে গেল
- আপডেট সময় : ০৫:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ২৯১ বার পড়া হয়েছে
১৪২২ টন ফ্লাইএ্যাশ বোঝাই লাইটার জাহাজ শিপসা নদী গর্ভে ডুবে গেল।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে খুলনার মোংলা এলাকার সুন্দরবন সংলগ্ন শিপসা নদীতে এমভি গায়েহেরা-৪ নামক লাইটার জাহাজটি ডুবে যায়। জাহাজটি ফ্লাই এ্যাশ বোঝাই ছিল। এসময় ওই জাহাজে ১২জন নাবিক উপস্থিত ছিল। নৌ পুলিশ ওই আটক নাবিকদের উদ্ধার করে।
খুলনা জেলার দাকোব উপজেলার নলিয়ান নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক চন্দ্র নাথ জানান, বৃহস্পতিবার বিকালে এমভি গায়েহেরা -৪ নামক লাইটার জাহাজটি শিপসা নদীর নলিয়ান এলাকায় ডুবোচরে আটকা পড়ে।
খবর পেয়ে তিনি সহ নৌ পুলিশের একটি দল সেখানে গিয়ে লাইটারের নাবিকদের উদ্ধার করে। কিছু ট্রলার দিয়ে লাইটারটিকে নিরাপদে নেওয়ার চেষ্টা করা হয়।
রাতে লাইটারটি নদীর চরে আটকা থাকে। তবে বৃহস্পতিবার দুপুরে জোয়ারে নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে লাইটারটি কাঁথ হয়ে পুরোপুরি ডুবে যায়।
নৌ পুলিশের ওই কর্মকর্তা জানান, ডুবে যাওয়া লাইটারটি ভারতের ভজভজ এলাকা থেকে ১৪২২ মেট্রিকটন ফ্লাইএ্যাশ (সিমেন্টর কাঁচামাল) নিয়ে বাংলাদেশের ঘোড়াশাল এলাকার সিমেন্ট কারখানায় যাচ্ছিল। তিনি দাবী করেন, ওই লাইটার ডুবির ফলে শিপসা নদীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
তবে ডবে যাওয়া লাইটারের ফ্লাইএ্যাশ নদীতে ভেসে ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশংকা স্থানীয়দের।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























One thought on “১৪২২ টন ফ্লাইএ্যাশ বোঝাই লাইটার জাহাজ শিপসা নদী গর্ভে ডুবে গেল”