ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী |: আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে সারের ডিলার নিয়োগ নিয়ে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের হট্টগোল তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বললেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির আজকের খেলার সূচি: অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও নেশনস লিগ চট্টগ্রাম এইচএসসিতে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন ছাড়াল লক্ষাধিক শ্রীলঙ্কাকে হারিয়ে গোলের জোয়ারে বাংলাদেশ, কাটল ২৩ বছরের আক্ষেপ নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির উদ্বোধন করল ইরানের রেভল্যুশনারি গার্ড লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন চাপে থাকলেও অর্থনীতি সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবিতে আবেদনের সুযোগ

হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দেওয়া চালকের পরিচয় মিলল

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৩১৮ বার পড়া হয়েছে

হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দেওয়া চালকের পরিচয় মিলল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দেওয়া চালকের পরিচয় মিলল

হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দেওয়া চালকের পরিচয় মিলল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দেওয়া সেই চালকের পরিচয় জানা গেছে।

চালকের নাম মো. মুজিবুর রহমান (৪০)। সে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বৈলর গ্রামের মৃত হামেদ আলীর ছেলে। বুধবার (২৭ নভেম্বর) রাতে চট্রগ্রামের লোহাগাড়া থানা পুলিশ তাকে আটক করার পর তার পরিচয় জানা যায়। এ সময় তার হেলপারকেও আটক করা হয়।

এর আগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যাচেষ্টার ঘটনা ঘটে। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে।

জানা গেছে, বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এর আগে আজ দুপুরে চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

সমাবেশে ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে আইনজীবী আলিফ নিহতের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, ইসকন কীভাবে স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে তা আমরা ভুলে যাইনি। ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নিহত হন আইনজীবী আলিফ। এছাড়াও পুলিশের ১২ জন সদস্যও আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দেওয়া চালকের পরিচয় মিলল

আপডেট সময় : ১১:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪